যিরমিয় 14:1 · বাংলা বাইবেল
ভারী অনাবৃষ্টি বিষয়ে যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল।
Cross references
যিরমিয় 3:3
এই নিমিত্ত বৃষ্টিধারা নিবারিত হইয়াছে, এবং শেষ বর্ষাও হয় নাই; তথাপি তুমি বেশ্যার ললাট ধারণ করিয়াছ, লজ্জিতা হইতে অসম্মত হইয়াছ।
যিরমিয় 5:25
তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে।
যিরমিয় 17:8
সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে; অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না।