Home Bibles যিরমিয় 12:8 · বাংলা বাইবেল
যিরমিয় 12:8 · বাংলা বাইবেল

আমার পক্ষে আমার অধিকার অরণ্যস্থ সিংহতুল্য হইল; সে আমার বিরুদ্ধে হূঙ্কার করিল, এই জন্য আমি তাহাকে ঘৃণা করিয়াছি।

Cross references

যিরমিয় 2:15

যুবসিংহগণ তাহার উপরে গর্জ্জন ও হূঙ্কার করিয়াছে; তাহারা তাহার দেশ ধ্বংসিত করিয়াছে; তাহার নগর সকল দগ্ধ হইয়াছে, নিবাসী কেহ নাই।

যিরমিয় 51:38

তাহারা একত্র সিংহবৎ গর্জ্জন করিবে, সিংহশাবকদের ন্যায় ঘোর নাদ করিবে।

হোশেয় 9:15

গিল্‌গলে তাহাদের সমস্ত দুষ্টামি [দেখা যায়], বস্তুতঃ সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল; আমি তাহাদের কর্ম্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালবাসিব না, তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী।

আমোস 6:8

প্রভু সদাপ্রভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; আমি যাকোবের দর্প ঘৃণা করি, ও তাহার অট্টালিকা সকল দেখিতে পারি না; এই জন্য আমি নগর ও তন্মধ্যস্থিত সকলকে পরহস্তে সমর্পণ করিব।

জখরিয় 11:8

আর আমি এক মাসের মধ্যে তাহার তিন জন পালককে উচ্ছিন্ন করিলাম; কারণ আমার প্রাণ তাহাদের প্রতি অসহিষ্ণু হইল, এবং তাহাদের প্রাণও আমাকে ঘৃণা করিল।

Interlinear

Choose Theme