সে সকল অসার, মায়ার কর্ম্মমাত্র; তাহাদের প্রতিফল দানকালে তাহারা বিনষ্ট হইবে।
Cross references
উহারা অনীশ্বর দ্বারা আমার অন্তর্জ্বালা জন্মাইল, স্ব স্ব অসার বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিল; আমিও নজাতি দ্বারা উহাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা উহাদিগকে অসন্তুষ্ট করিব।
তাহার পরদিবসেও লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে, এবং গোবরাটে দাগোনের মুণ্ড ও দুই কর ছিন্ন হইয়া পতিত আছে, কেবল দেহমাত্র অবশিষ্ট আছে।
সরিয়া যাইও না, গেলে সেই সকল অবস্তুর অনুগামী হইবে, যাহারা অবস্তু বলিয়া উপকার ও উদ্ধার করিতে পারে না।
হে ইস্রায়েল, তুমি সদাপ্রভুতেই নির্ভর কর; ‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’
আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
দেখ, তোমরা অবস্তু ও তোমাদের কার্য্য অকিঞ্চন; যে জন তোমাদিগকে মনোনীত করে, সে ঘৃণার পাত্র।
দেখ, উহারা সকলে, উহাদের কর্ম্ম সকল অসার, অকিঞ্চন; উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু ও অবস্তুমাত্র।
আমি তোমার ধার্ম্মিকতার তত্ত্ব দেখাইব! আর তোমার কার্য্য সকল! সে সকল তোমার উপকারী হইবে না।
তাহারা ঘৃণাই কার্য্য করিয়াছে বলিয়া কি লজ্জিত হইল? তাহারা মোটে লজ্জিত হয় নাই, তাহারা বিষণ্ণ হইতে জানেও না। এই জন্য তাহারা পতিতগণের মধ্যে পতিত হইবে; আমি যখন তাহাদের প্রতিফল দিব, তখন তাহাদের নিপাত হইবে, ইহা সদাপ্রভু কহেন।
দেখ, দূর দেশ হইতে আমার জাতির কন্যার আর্ত্তনাদ শুনা যাইতেছে; সদাপ্রভু কি সিয়োনে নাই? তাহার রাজা কি তাহার মধ্যবর্ত্তী নহেন? তাহারা আপনাদের ক্ষোদিত প্রতিমা ও বিজাতীয় অসার বস্তুসমূহ দ্বারা আমাকে কেন অসন্তুষ্ট করিয়াছে?
কিন্তু তাহারা নির্ব্বিশেষে পশুবৎ ও স্থূলবুদ্ধি; অসার লোকদের শিক্ষা! উহা কাষ্ঠমাত্র।
তোমরা উহাদিগকে এই কথা বল, ‘যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন হইবে’।
জাতিগণের অসার দেবতাদের মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেহ কি আছে? কিম্বা আকাশ কি জল বর্ষণ করিতে পারে? হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই কি সেই [বৃষ্টিদাতা] নহ? এই জন্য আমরা তোমার অপেক্ষায় থাকিব, কেননা তুমিই এই সমস্ত করিয়া থাক।
আর আমি মিসরস্থ দেবালয়-সমূহে আগুন লাগাইব, বস্তুতঃ সে দেবগণের কতকগুলিকে পোড়াইয়া দিবে, ও কতকগুলিকে বন্দি করিয়া লইয়া যাইবে; এবং মেষপালক যেমন আপন গাত্রে বস্ত্র জড়ায়, তদ্রূপ সে এই মিসর দেশ দ্বারা আপনাকে সজ্জিত করিবে; এবং সে এই স্থান হইতে শান্তিতে প্রস্থান করিবে।
তোমরা জাতিগণের মধ্যে জ্ঞাত কর, প্রচার কর, ধ্বজা তুলিয়া ধর; প্রচার কর, গুপ্ত রাখিও না; বল, ‘বাবিল পরহস্তগত হইল, বেল লজ্জিত হইল, মরোদক উদ্বিগ্ন হইল; তাহার প্রতিমা সকল লজ্জিত হইল, পুত্তলি সকল ক্ষুব্ধ হইল।’
সে সকল অসার, মায়ার কর্ম্মমাত্র; তাহাদের প্রতিফল দানকালে তাহারা বিনষ্ট হইবে।
যাহারা অলীক নিঃসার বস্তু মানে, তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে;
আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষিগণকে, সমুদ্রের মৎস্যগণকে, ও দুষ্টগণশুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব; হাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন।
আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে ও অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব।
এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখদুঃখভোগী মনুষ্য; আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে, এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্ত্তী সমস্তই নির্ম্মাণ করিয়াছেন।