Home Bibles ☰ Books যাকোব 2:4 · বাংলা বাইবেল
যাকোব 2:4 · বাংলা বাইবেল

তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না, এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্ত্তা হইতেছ না?

Cross references

ইয়োব 21:27

দেখ, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সঙ্কল্প সকল জানি।

ইয়োব 34:19

কিন্তু তিনি জনাধ্যক্ষদেরও মুখাপেক্ষা করেন না, দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট জ্ঞান করেন না, কেননা তাহারা সকলেই তাঁহার হস্তকৃত বস্তু।

গীতসংহিতা 58:1

বীরগণ! তোমরা কি ধর্ম্মনীতি কহিতেছ? মনুষ্য সন্তানবর্গ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?

গীতসংহিতা 82:2

তোমরা কতকাল অন্যায় বিচার করিবে, ও দুষ্টলোকদের মুখাপেক্ষা করিবে? সেলা।

গীতসংহিতা 109:31

কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাঁড়াইয়া থাকেন, যেন তাহার প্রাণের বিচারকদের হইতে তাহাকে ত্রাণ করেন।

মালাখি 2:9

এই জন্য আমিও সকল প্রজা লোকের সাক্ষাতে তোমাদিগকে তুচ্ছতার পাত্র ও নীচ করিলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করিতেছ না, ব্যবস্থার বিষয়ে মুখাপেক্ষা করিয়া থাক।

মথি 7:1

তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

যোহন 7:24

দৃশ্য মতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার কর।

যাকোব 1:1

ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের দাস যাকোব—নানা দেশে ছিন্নভিন্ন দ্বাদশ বংশের সমীপে। মঙ্গল হউক।

যাকোব 4:11

হে ভ্রাতৃগণ, পরস্পর পরীবাদ করিও না; যে ব্যক্তি ভ্রাতার পরীবাদ করে, কিম্বা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরীবাদ করে ও ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার কর, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্ত্তা হইয়াছ।

Interlinear

Choose Theme