Home Bibles যিশাইয় 58:13 · বাংলা বাইবেল
যিশাইয় 58:13 · বাংলা বাইবেল

তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না কর, যদি বিশ্রামবারকে আমোদদায়ক, ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বল, এবং তোমার নিজ কার্য্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত কর, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে,

Cross references

যাত্রাপুস্তক 20:8

তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও।

যাত্রাপুস্তক 31:13

তোমরা অবশ্য আমার বিশ্রামদিন পালন করিবে; কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে ইহা এক চিহ্ন রহিল, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী সদাপ্রভু।

যাত্রাপুস্তক 36:2

পরে মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁহাদের হৃদয়ে বিজ্ঞতা দিয়াছিলেন, সেই অন্য সকল বিজ্ঞমনা লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কর্ম্ম করিবার নিমিত্তে উপস্থিত হইতে যাঁহাদের মনে প্রবৃত্তি জন্মিল, তাঁহাদিগকে ডাকিলেন।

লেবীয় 19:3

তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় করিও, এবং আমার বিশ্রামদিন সকল পালন করিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

দ্বিতীয় বিবরণ 5:12

তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে বিশ্রামদিন পালন করিয়া পবিত্র করিও।

নেহেমিয়া 13:15

ঐ সময়ে আমি যিহূদার মধ্যে কতকগুলি লোককে বিশ্রামবারে দ্রাক্ষাযন্ত্র মাড়িতে, আটি আনিতে ও গর্দ্দভের উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষাফল ও ডুমুরাদি সকল দ্রব্যের বোঝা যিরূশালেমে আনিতে দেখিলাম; তাহাতে যে দিন তাহারা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতেছিল, সেই দিন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম।

গীতসংহিতা 27:4

সদাপ্রভুর কাছে আমি একটী বিষয় যাচ্ঞা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য্য দেখিবার ও তাঁহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য।

গীতসংহিতা 42:4

আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি, কেননা আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম, তাহাদিগকে ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম, আনন্দ ও স্তবগানের ধ্বনির সহিত বহুলোক পর্ব্ব পালন করিত।

গীতসংহিতা 84:2

আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।

গীতসংহিতা 84:10

কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম; বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।

গীতসংহিতা 92:1

সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;

গীতসংহিতা 122:1

আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।

যিশাইয় 56:2

ধন্য সেই ব্যক্তি, যে এইরূপ আচরণ করে এবং সেই মানবসন্তান, যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে।

যিরমিয় 17:21

সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন প্রাণের বিষয়ে সাবধান হও, বিশ্রামদিনে কোন বোঝা বহিও না, যিরূশালেমের দ্বার দিয়া ভিতরে আনিও না।

যিরমিয় 17:26

আর যিহূদার নগর সকল, যিরূশালেমের চারিদিকের অঞ্চল, বিন্যামীন প্রদেশ, নিম্নভূমি, পার্ব্বতীয় দেশ ও দক্ষিণ দেশ হইতে লোকেরা হোম, বলি, ভক্ষ্য-নৈবেদ্য ও ধূপ লইয়া আসিবে; তাহারা সদাপ্রভুর গৃহে স্তবের উপহার আনয়ন করিবে।

ইজেকিয়েল 44:24

আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে; আমার সকল শাসনানুসারে বিচার নিষ্পন্ন করিবে; এবং আমার সমস্ত পর্ব্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে, এবং আমার বিশ্রামদিন সকল পবিত্র করিবে।

প্রকাশিত বাক্য 1:10

আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম।

Interlinear

Choose Theme