Home Bibles যিশাইয় 56:9 · বাংলা বাইবেল
যিশাইয় 56:9 · বাংলা বাইবেল

হে মাঠের সমস্ত পশু, হে সমস্ত বনপশু, গ্রাস করিতে আইস।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:26

আর তোমার শব খেচর পক্ষীসমূহের ও ভূচর পশুগণের ভক্ষ্য হইবে; কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না।

যিশাইয় 18:6

পর্ব্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে; হিংস্র পক্ষিগণ তাহার উপরে গ্রীষ্মকাল যাপন করিবে, ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে।

যিরমিয় 12:9

আমার পক্ষে কি আমার অধিকার চিত্রাঙ্গ শকুনিবৎ হইয়াছে? শকুনিরা কি চারিদিকে তাহার বিপরীতে আসিয়াছে? চল, তোমরা সমস্ত বন্য পশু একত্র কর, তাহাদিগকে ভোজন করাইতে আন।

ইজেকিয়েল 29:5

আর আমি তোমার স্রোতঃসমূহের সমস্ত মৎস্যশুদ্ধ তোমাকে প্রান্তরে ফেলিয়া দিব; তুমি মাঠের পৃষ্ঠে পতিত থাকিবে, সংগৃহিত কি সঞ্চিত হইবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আকাশের পক্ষীদের ভক্ষ্যরূপে দিলাম।

ইজেকিয়েল 39:17

আর হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্ব্বজাতীয় পক্ষিগণকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হইয়া আইস, সর্ব্বদিক্‌ হইতে আমার যজ্ঞে সমবেত হও, কেননা আমি ইস্রায়েলের পর্ব্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব; তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে।

প্রকাশিত বাক্য 19:17

পরে আমি দেখিলাম, এক জন দূত সূর্য্যমধ্যে দাঁড়াইয়া আছেন; আর তিনি উচ্চ রবে চীৎকার করিয়া, আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে, সে সকলকে কহিলেন, আইস, ঈশ্বরের মহাভোজে একত্র হও,

Interlinear

Choose Theme