আমি উত্তর দিক্কে বলিব, ছাড়িয়া দেও; দক্ষিণ দিক্কেও বলিব, রুদ্ধ রাখিও না; আমার পুত্রগণকে দূর হইতে, ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও;
Cross references
যাহাদিগকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে।
আর তিনি জাতিগণের নিমিত্ত পতাকা তুলিবেন, ইস্রায়েলের তাড়িত লোকদিগকে একত্র করিবেন, ও পৃথিবীর চারি কোণ হইতে যিহূদার ছিন্নভিন্ন লোকদিগকে সংগ্রহ করিবেন।
তৎকালে বাহিনীগণের সদাপ্রভুর নিকটে ঐ দীর্ঘকায় ও মসৃণাঙ্গ জাতি উপহার বলিয়া আনীত হইবে; হাঁ, সেই যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলিত করে, যাহার দেশ নদনদী দ্বারা বিভক্ত, সেই জাতি হইতে বাহিনীগণের সদাপ্রভুর নামের স্থানে, সিয়োন পর্ব্বতে, [উপহার আনীত হইবে]।
আর সেই দিন এক বৃহৎ তূরী বাজিবে; তাহাতে যাহারা অশূর দেশে নষ্টকল্প ও যাহারা মিসর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে; এবং যিরূশালেমে পবিত্র পর্ব্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।
দেখ, ইহারা দূর হইতে আসিবে; আর দেখ, উহারা উত্তর ও পশ্চিম দিক্ হইতে আসিবে; আর ঐ লোকেরা সীনীম দেশ হইতে আসিবে।
হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস, ইহা সদাপ্রভু কহেন, কেননা আমি তোমাদের স্বামী; আমি নগর হইতে এক জন ও গোষ্ঠী হইতে দুই জন করিয়া তোমাদিগকে গ্রহণ করিব, ও সিয়োনে আনিব;
তৎকালে যিহূদা-কুল ইস্রায়েল-কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে।
কিন্তু [তাহারা বলিবে], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে, এবং যে সকল দেশে আমি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন; আর তাহারা আপন দেশে বাস করিবে।
কারণ আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে গ্রহণ করিব, দেশসমূহ হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ও তোমাদেরই দেশে তোমাদিগকে উপস্থিত করিব।
কিন্তু ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার ন্যায় হইবে, যাহা পরিমাণ করা যায় না, ও গণনা করা যায় না। আর এই কথা যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, ‘তোমরা আমার প্রজা নহ,’ সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে, ‘জীবন্ত ঈশ্বরের সন্তান’।
আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।”
যেমন তিনি হোশেয়-গ্রন্থেও বলেন, “যাহারা আমার প্রজা নয়, তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না, তাহাকে প্রিয়তমা বলিব।
অতএব “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব,
কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ;