Home Bibles যিশাইয় 41:6 · বাংলা বাইবেল
যিশাইয় 41:6 · বাংলা বাইবেল

তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, আপন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর।

Cross references

১ শমূয়েল 4:7

তখন পলেষ্টীয়েরা ভীত হইয়া কহিল, শিবিরে ঈশ্বর আসিয়াছেন। আরও কহিল, হায় হায়, ইহার পূর্ব্বে ত কখনও এমন হয় নাই।

১ শমূয়েল 5:3

পরদিবসে অস্‌দোদের লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে; তাহাতে তাহারা দাগোনকে তুলিয়া পুনর্ব্বার স্বস্থানে স্থাপন করিল।

যিশাইয় 35:4

চপলচিত্তদিকে বল, সাহস কর, ভয় করিও না; দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ ঈশ্বরীয় প্রতীকারসহ আসিতেছেন, তিনিই আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন।

যিশাইয় 40:19

শিল্পকর প্রতিমা ছাঁচে ঢালে, স্বর্ণকার তাহা স্বর্ণপত্রে মোড়ে, ও তাহার নিমিত্ত রৌপ্যের শৃঙ্খল প্রস্তুত করে।

যিশাইয় 44:12

কর্ম্মকার অস্ত্র [নির্ম্মাণ করে], তপ্ত অঙ্গারে পরিশ্রম করে, হাতুড়ি দ্বারা তাহা গড়ে, নিজ বলবান্‌ বাহু দ্বারা তাহা প্রস্তুত করে; আবার সে ক্ষুধিত হইয়া দুর্ব্বল হয়, জল পান না করিয়া ক্লান্ত হয়।

দানিয়েল 3:1

রাজা নবূখদ্‌নিৎসর এক স্বর্ণময় প্রতিমা নির্ম্মাণ করিলেন, তাহা ষষ্টি হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থূল, তাহা তিনি বাবিল প্রদেশের দূরা সমস্থলীতে স্থাপন করিলেন।

যোয়েল 3:9

তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাইয়া তুল, যোদ্ধা সকল নিকটবর্ত্তী হউক, উঠিয়া আইসুক।

প্রেরিতদের কার্য 19:24

কারণ দীমীত্রিয় নামে এক জন স্বর্ণকার দীয়ানার রৌপ্যময় মন্দির নির্ম্মাণ করিত, এবং শিল্পকরদিগকে যথেষ্ট কাজ যোগাইয়া দিত।

Interlinear

Choose Theme