Home Bibles যিশাইয় 40:7 · বাংলা বাইবেল
যিশাইয় 40:7 · বাংলা বাইবেল

তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ।

Cross references

ইয়োব 41:21

তাহার নিঃশ্বাসে অঙ্গার জ্বলিয়া উঠে, তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হয়।

গীতসংহিতা 90:5

তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসাইয়া লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবৎ; প্রাতঃকালে তাহারা তৃণের ন্যায়, যাহা বাড়িয়া উঠে।

গীতসংহিতা 103:15

মর্ত্ত্য, তাহার আয়ু তৃণ সদৃশ; যেমন মাঠের পুষ্প, তেমনি সে প্রফুল্ল হয়।

যিশাইয় 51:12

আমি, আমিই তোমাদের সাত্ত্বনাকর্ত্তা। তুমি কে যে, মর্ত্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তৃণের ন্যায় হইয়া পড়িবে;

Interlinear

Choose Theme