দেখ, এমন সময় আসিতেছে, যখন তোমার বাটীতে যাহা কিছু আছে, এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যাহা অদ্য পর্য্যন্ত রহিয়াছে, সকলই বাবিলে নীত হইবে; কিছুই অবশিষ্ট থাকিবে না, ইহা সদাপ্রভু কহেন।
Cross references
দেখ, এমন সময় আসিতেছে, যখন তোমার বাটীতে যে কিছু আছে, এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যাহা অদ্য পর্য্যন্ত রহিয়াছে, সকলই বাবিলে নীত হইবে; কিছুই অবশিষ্ট থাকিবে না, ইহা সদাপ্রভু কহেন।
আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্ম্মাণ করিয়াছিলেন, সে সকলও কাটিয়া ফেলিলেন।
আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ ও সদাপ্রভুর গৃহের পীঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কল্দীয়েরা খণ্ড খণ্ড করিয়া, সে সকল পিত্তল বাবিলে লইয়া গেল;
পরে বৎসর ফিরিয়া আসিলে নবূখদ্নিৎসর রাজা লোক পাঠাইয়া তাঁহাকে ও সদাপ্রভুর গৃহস্থিত মনোরম পাত্র সকল বাবিলে লইয়া গেলেন, এবং যিহূদা ও যিরূশালেমের উপরে তাঁহার ভ্রাতা সিদিকিয়কে রাজা করিলেন।
তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।
আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমোপার্জ্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহূদার রাজগণের ধনকোষ সকল শত্রুগণের হস্তে প্রদান করিব; আর তাহারা সে সমস্ত লুটপাট করিয়া বাবিলে লইয়া যাইবে।
হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,
আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ, ও সদাপ্রভুর গৃহের পীঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কল্দীয়েরা খণ্ড খণ্ড করিয়া সেই সকল পিত্তল বাবিলে লইয়া গেল।
তাহারা তোমাকে বিবস্ত্রা করিবে, ও তোমার চারু আভরণ সকল হরণ করিবে।
আর প্রভু তাঁহার হস্তে যিহূদা-রাজ যিহোয়াকীমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন; আর তিনি সেইগুলি শিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন; এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার-গৃহে রাখিলেন।
পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন, যেন তিনি ইস্রায়েল-সন্তানদের মধ্যে,