Home Bibles যিশাইয় 36:2 · বাংলা বাইবেল
যিশাইয় 36:2 · বাংলা বাইবেল

পরে অশূরের রাজা লাখীশ হইতে রব্‌শাকিকে বৃহৎ সৈন্যদলের সহিত যিরূশালেমে হিষ্কিয় রাজার কাছে প্রেরণ করিলেন; তাহাতে তিনি [আসিয়া] উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে রজক-ভূমির রাজপথে অবস্থিতি করিলেন।

Cross references

১ রাজাবলি 20:2

তিনি নগরে ইস্রায়েল-রাজ আহাবের নিকটে দূতগণকে পাঠাইয়া কহিলেন, বিন্‌হদদ এই কথা কহেন;

২ রাজাবলি 18:17

পরে অশূরের রাজা লাখীশ হইতে তর্ত্তনকে, রব্‌সারীসকে ও রব্‌শাকিকে বৃহৎ সৈন্যদলের সহিত যিরূশালেমে হিষ্কিয় রাজার কাছে প্রেরণ করিলেন, এবং তাঁহারা যাত্রা করিয়া যিরূশালেমে উপস্থিত হইলেন। তাঁহারা উঠিয়া আসিয়া উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে রজক-ভূমির রাজপথে অবস্থিতি করিলেন।

২ ইতিহাস 32:9

তৎপরে অশূর-রাজ সন্‌হেরীব আপনি যৎকালে সৈন্যসামন্তের সহিত লাখীশ অবরোধ করেন, তৎকালে যিরূশালেমে যিহূদা-রাজ হিষ্কিয়ের নিকটে ও যিরূশালেমে উপস্থিত সমস্ত যিহূদার নিকটে আপন দাসগণ দ্বারা এই কথা বলিয়া পাঠাইলেন;

যিশাইয় 7:3

তখন সদাপ্রভু যিশাইয়কে কহিলেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও, এবং তাহাকে বল, সাবধান, সুস্থির হও;

যিশাইয় 22:9

আর তোমরা দায়ূদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে; বাস্তবিক সে সকল অনেক; ও নীচস্থ সরোবরের জল একত্র করিলে;

মীখা 1:9

কেননা তাহার ক্ষত অচিকিৎস্য; হাঁ, তাহা যিহূদা পর্য্যন্ত উপস্থিত; আমার জাতির পুরদ্বার পর্য্যন্ত, যিরূশালেম পর্য্যন্ত উপস্থিত।

Interlinear

Choose Theme