Home Bibles যিশাইয় 34:7 · বাংলা বাইবেল
যিশাইয় 34:7 · বাংলা বাইবেল

তাহাদের সহিত গবয়, ও ষাঁড়ের সহিত যুবাবৃষ নামিয়া আসিবে, এবং তাহাদের ভূমি রক্তে পরিতৃপ্ত, ও ধূলা মেদে সারাল হইবে।

Cross references

গণনা 23:22

ঈশ্বর মিসর হইতে উহাদিগকে আনিতেছেন; সে গবয়ের ন্যায় শক্তিশালী।

গণনা 24:8

ঈশ্বর মিসর হইতে উহাকে আনিতেছেন, সে গবয়ের ন্যায় শক্তিশালী; সে আপনার বিপক্ষ জাতিগণকে গ্রাস করিবে, তাহাদের অস্থি চূরমার করিবে, আপন বাণ দ্বারা তাহাদিগকে ভেদ করিবে।

দ্বিতীয় বিবরণ 33:17

তাহার প্রথমজাত বৃষভ শোভাযুক্ত, তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ; তদ্দ্বারা সে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে; সেই শৃঙ্গযুগল ইফ্রয়িমের অযুত অযুত লোক, মনঃশির সহস্র সহস্র লোক।

ইয়োব 39:9

গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?

গীতসংহিতা 68:30

তুমি নলবনের বন্যপশুকে ভর্ৎসনা কর, বৃষদের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদিগকে ভর্ৎসনা কর; তাহারা প্রত্যেকে রৌপ্যের থান লইয়া পদতলস্থ হউক; যে যে জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন।

গীতসংহিতা 92:10

কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ; আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি।

যিরমিয় 46:21

মিসরের মধ্যবর্ত্তী তাহার বেতনভোগীরা পুষ্ট গোবৎসের ন্যায়, তাহারাও ফিরিয়া গিয়াছে, একযোগে পলায়ন করিয়াছে, স্থির থাকে নাই, কেননা তাহাদের বিপদের দিন, প্রতিফল পাইবার সময়, তাহাদের কাছে উপস্থিত।

যিরমিয় 50:11

ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্যমর্দ্দনকারিণী গাভীর ন্যায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ন্যায় হেষ্রা রব করিতেছ;

যিরমিয় 50:27

তাহার সমস্ত বৃষ বধ কর, তাহারা বধ্যস্থানে নামিয়া যাউক; হায় হায়, তাহাদের দিন, তাহাদের প্রতিফলের সময়, আসিয়া পড়িল!

ইজেকিয়েল 32:6

আর তুমি যেখানে সাঁতার দিতেছ, সেই দেশকে পর্ব্বত পর্য্যন্ত তোমার রক্তে সিক্ত করিব, আর জলপ্রবাহ সকল তোমাতে পরিপূর্ণ হইবে।

ইজেকিয়েল 39:18

তোমরা বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে, তাহারা সকলে বাশনদেশীয় হৃষ্টপুষ্ট পুংমেষ, মেষবৎস, ছাগ ও বৃষস্বরূপ।

Interlinear

Choose Theme