Home Bibles ☰ Books যিশাইয় 33:13 · বাংলা বাইবেল
যিশাইয় 33:13 · বাংলা বাইবেল

হে দূরবর্ত্তী লোক সকল, আমি যাহা করিয়াছি, তাহা শুন; নিকটস্থ লোকেরা, আমার পরাক্রম জ্ঞাত হও।

Cross references

যাত্রাপুস্তক 15:14

জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল, পলেষ্টিয়া-বাসিগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল।

যিহোশূয় 2:9

আর তাহাদিগকে কহিল, আমি জানি, সদাপ্রভু তোমাদিগকে এই দেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে মহাভয় উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই দেশনিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে।

যিহোশূয় 9:9

আপনার দাস আমরা আপনার ঈশ্বর সদাপ্রভুর নাম শুনিয়া অতি দূরদেশ হইতে আসিলাম, কেননা তাঁহার কীর্ত্তি, এবং তিনি মিসর দেশে যে কার্য্য করিয়াছেন,

১ শমূয়েল 17:46

অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন; আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুণ্ড তুলিয়া লইব, এবং পলেষ্টীয়দের সৈন্যের শব অদ্য শূন্যের পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে দিব; তাহাতে ইস্রায়েলে এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে।

গীতসংহিতা 46:6

জাতিগণ গর্জ্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল; তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল।

গীতসংহিতা 48:10

যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্ম্মশীলতায় পরিপূর্ণ।

গীতসংহিতা 97:8

সিয়োন শুনিয়া আনন্দিত হইল, যিহূদার কন্যাগণ উল্লাসিত হইল, হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।

গীতসংহিতা 98:1

তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য্য আশ্চর্য্য কর্ম্ম করিয়াছেন; তাঁহার দক্ষিণ হস্ত ও তাঁহার পবিত্র বাহু তাঁহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে।

গীতসংহিতা 99:2

সদাপ্রভু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

গীতসংহিতা 147:12

হে যিরূশালেম, সদাপ্রভুর গুণকীর্ত্তন কর; হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা কর।

গীতসংহিতা 148:14

আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন, তাহা প্রশংসা-ভূমি, তাঁহার সমস্ত সাধুর নিমিত্ত, ইস্রায়েল-সন্তানদের নিমিত্ত, যাহারা তাঁহার নিকটস্থ প্রজা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

যিশাইয় 18:3

হে জগন্নিবাসিগণ, হে পৃথিবীর অধিবাসিগণ, যখন পর্ব্বতগণের উপরে পতাকা উঠিবে, দৃষ্টিপাত করিও, এবং যখন তূরী বাজিবে, শ্রবণ করিও।

Interlinear

Choose Theme