Home Bibles যিশাইয় 3:23 · বাংলা বাইবেল
যিশাইয় 3:23 · বাংলা বাইবেল

উষ্ণীষ ও আবরক বস্ত্ররূপ বেশভূষা খুলিয়া লইবেন।

Cross references

আদিপুস্তক 24:65

তখন উষ্ট্র হইতে নামিয়া সেই দাসকে জিজ্ঞাসা করিলেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্য দিয়া আসিতেছেন, ঐ পুরুষ কে? দাস কহিলেন, উনি আমার কর্ত্তা। তখন রিবিকা আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিলেন।

আদিপুস্তক 41:42

পরে ফরৌণ হস্ত হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোষেফের হস্তে দিলেন, তাঁহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন, এবং তাঁহার কণ্ঠদেশে সুবর্ণহার দিলেন।

যাত্রাপুস্তক 38:8

আর যাহারা সমাগম-তাম্বুর দ্বারসমীপে সেবার্থে শ্রেণীভূত হইত, সেই শ্রেণীভূত স্ত্রীলোকদের পিত্তলনির্ম্মিত দর্পণ দ্বারা তিনি প্রক্ষালণ-পাত্র ও তাহার খুরা নির্ম্মাণ করিলেন।

রূথ 3:15

তিনি আরও কহিলেন, তোমার আবরণীয় বস্ত্র আন, পাতিয়া ধর; রূৎ তাহা পাতিয়া ধরিলে তিনি ছয় [মাণ] যব মাপিয়া তাহার মস্তকে দিয়া নগরে চলিয়া গেলেন।

১ ইতিহাস 15:27

আর দায়ূদ এবং সিন্দুকবাহক লেবীয়েরা, গায়কেরা ও গায়কদের সহিত গানের অধ্যক্ষ কননিয়, ইহাঁরা সকলে মসীনার পরিচ্ছদ পরিহিত ছিলেন; এবং দায়ূদের স্কন্ধে মসীনার এক এফোদ ছিল।

পরমগীত 5:7

নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তাহারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল, প্রাচীরের প্রহরিবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল।

ইজেকিয়েল 16:10

আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহশচর্ম্মের পাদুকা পরাইলাম, এবং তোমাকে মসীনা-বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্টবস্ত্রে আচ্ছাদিত করিলাম।

লূক 16:19

এক জন ধনবান্‌ লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত, এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত।

প্রকাশিত বাক্য 19:8

আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্ম্মাচরণ।

প্রকাশিত বাক্য 19:14

আর স্বর্গস্থ সৈন্যগণ তাঁহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী, এবং শ্বেত শুচি মসীনা-বস্ত্র পরিহিত।

Interlinear

Choose Theme