Home Bibles ☰ Books যিশাইয় 28:23 · বাংলা বাইবেল
যিশাইয় 28:23 · বাংলা বাইবেল

তোমরা কাণ দেও, আমার রব শুন; কর্ণপাত কর, আমার বাক্য শুন।

Cross references

দ্বিতীয় বিবরণ 32:1

আকাশমণ্ডল। কর্ণ দেও, আমি বলি; পৃথিবীও আমার মুখের কথা শুনুক।

গীতসংহিতা 81:9

তোমার মধ্যে বিদেশীয় কোন দেবতা থাকিবে না। তুমি কোন বিজাতীয় দেবতার কাছে প্রণিপাত করিবে না।

যিশাইয় 1:2

আকাশমণ্ডল, শ্রবণ কর, পৃথিবী, কর্ণপাত কর, কেননা সদাপ্রভু বলিয়াছেন। আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছে।

যিরমিয় 22:29

হে দেশ, দেশ, দেশ, সদাপ্রভুর বাক্য শুন।

প্রকাশিত বাক্য 2:7

যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, তাহাকে আমি ঈশ্বরের “পরমদেশস্থ জীবনবৃক্ষের” ফল ভোজন করিতে দিব।

প্রকাশিত বাক্য 2:11

যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না।

প্রকাশিত বাক্য 2:14

তথাচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটী কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী কয়েক জনকে রাখিতেছ; সেই ব্যক্তি ইস্রায়েল-সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে ।

প্রকাশিত বাক্য 2:29

যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।

Interlinear

Choose Theme