Home Bibles যিশাইয় 28:21 · বাংলা বাইবেল
যিশাইয় 28:21 · বাংলা বাইবেল

বস্তুতঃ সদাপ্রভু উঠিবেন, যেমন পরাসীম পর্ব্বতে উঠিয়াছিলেন; তিনি ক্রোধ করিবেন, যেমন গিবিয়োনের তলভূমিতে করিয়াছিলেন; এইরূপে তিনি আপন কার্য্য, আপন অসম্ভব কার্য্য সিদ্ধ করিবেন; আপন ব্যাপার, আপন বিজাতীয় ব্যাপার সম্পন্ন করিবেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 29:21

আর এই ব্যবস্থাপুস্তকে লিখিত নিয়মের সমস্ত শাপানুসারে সদাপ্রভু তাহাকে ইস্রায়েলের সমস্ত বংশ হইতে অমঙ্গলের জন্য পৃথক্‌ করিবেন।

যিহোশূয় 10:10

তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাতে তাহাদিগকে ক্ষুব্ধ করিলেন, তাহাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাহাদিগকে সংহার করিয়া বৈৎহোরোণের আরোহণ-পথ দিয়া তাহাদিগকে তাড়না করিলেন, এবং অসেকা ও মক্কেদা পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন।

যিহোশূয় 10:11

আর ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়নকালে যখন তাহারা বৈৎহোরোণের অবরোহণ পথে ছিল, তখন সদাপ্রভু অসেকা পর্য্যন্ত আকাশ হইতে তাহাদের উপরে মহাশিলা বর্ষাইলেন, তাহাতে তাহারা মারা পড়িল; ইস্রায়েল-সন্তানগণ যাহাদিগকে খড়গ দ্বারা বধ করিল, তদপেক্ষা অধিক লোক শিলাপাতে মরিল।

যিহোশূয় 10:12

তৎকালে যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন; আর তিনি ইস্রায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে।

২ শমূয়েল 5:20

পরে দায়ূদ বাল্‌-পরাসীমে আসিলেন, ও দায়ূদ তাহাদিগকে আঘাত করিলেন, আর কহিলেন, সদাপ্রভু আমার সম্মুখে আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্‌-পরাসীম [ভঙ্গ-স্থান] রাখিলেন।

২ শমূয়েল 5:25

দায়ূদ সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কার্য্য করিলেন; গেবা হইতে গেষরের নিকট পর্য্যন্ত পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন।

১ ইতিহাস 14:11

পরে তাহারা বাল্‌-পরাসীমে আসিল; আর দায়ূদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন; এবং দায়ূদ কহিলেন, ঈশ্বর আমার হস্ত দ্বারা আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্‌-পরাসীম [ভঙ্গস্থান] রাখা হইল।

১ ইতিহাস 14:16

দায়ূদ ঈশ্বরের আজ্ঞানুসারে কার্য্য করিলেন; তখন তাঁহার লোকেরা গিবিয়োন অবধি গেষর পর্য্যন্ত পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিল।

যিশাইয় 10:12

অতএব এইরূপ ঘটিবে; সিয়োন পর্ব্বতে ও যিরূশালেমে প্রভু আপনার সমস্ত কার্য্য সমাপ্ত করিলে পর আমি অশূর-রাজের চিত্তস্ফীতিরূপ ফলের ও তাহার উচ্চদৃষ্টিরূপ আড়ম্বরের প্রতিফল দিব।

যিশাইয় 28:19

তাহা যতবার উপনীত হইবে, ততবার তোমাদিগকে ধরিবে, বস্তুতঃ সে প্রভাতে প্রভাতে, দিনে ও রাত্রিতে, উপনীত হইবে; আর এই বার্ত্তা বুঝিলে কেবল ত্রাস জন্মিবে।

যিশাইয় 29:14

অতএব দেখ, আমি এই জাতির সহিত পুনর্ব্বার আশ্চর্য্য ব্যবহার, এমন কি, আশ্চর্য্য ও চমৎকার ব্যবহার করিব; এবং তাহাদের জ্ঞানবানদের জ্ঞান বিনষ্ট, ও বিবেচক লোকেদর বিবেচনা অন্তর্হিত হইবে।

যিশাইয় 29:23

কেননা তাহার সন্তানগণ যখন তাহার মধ্যে আমার হস্তকৃত কর্ম্ম দেখিবে, তখন আমার নাম পবিত্র বলিয়া মানিবে, যাকোবের পবিত্রতমকে পবিত্র বলিয়া মানিবে, ইস্রায়েলের ঈশ্বরকে সম্ভ্রম করিবে।

যিশাইয় 64:2

যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায় [তদ্রূপ হউক]; তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত কর; তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হউক।

যিরমিয় 30:14

তোমার প্রেমকারিগণ সকলে তোমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা তোমার অন্বেষণ করে না; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতের ন্যায় আঘাত করিয়াছি, নির্দ্দয়ের ন্যায় শাস্তি দিয়াছি; কেননা তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল।

বিলাপগাথা 2:15

যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়; তাহারা শিশ দিয়া যিরূশালেম-কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর, যাহা ‘পরম সৌন্দর্য্যের স্থল’ ও ‘সমস্ত পৃথিবীর আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?

বিলাপগাথা 3:33

কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য-সন্তানগণকে শোকার্ত্ত করেন না।

ইজেকিয়েল 33:21

আর আমাদের নির্ব্বাসনের দ্বাদশ বৎসরের দশম মাসে, মাসের পঞ্চম দিনে যিরূশালেম হইতে এক জন পলাতক আমার নিকটে আসিয়া কহিল, নগর পরাজিত হইয়াছে।

হবক্কূক 1:5

তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত কর, নিরীক্ষণ কর, এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও; যেহেতু আমি তোমাদের সময়ে এক কর্ম্ম করিব, তাহার বৃত্তান্ত কেহ তোমাদিগকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না।

লূক 19:41

পরে যখন তিনি নিকটে আসিলেন, তখন নগরটী দেখিয়া তাহার জন্য রোদন করিলেন,

Interlinear

Choose Theme