Home Bibles যিশাইয় 24:22 · বাংলা বাইবেল
যিশাইয় 24:22 · বাংলা বাইবেল

তাহাতে তাহারা কূপে একত্রীকৃত বন্দিগণের ন্যায় একত্রীকৃত হইবে, ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেক দিত গত হইলে তাহাদের তত্ত্ব লওয়া যাইবে।

Cross references

যিহোশূয় 10:16

আর ঐ পাঁচ রাজা পলায়ন করিয়া মক্কেদার গুহাতে লুকাইয়াছিলেন।

যিহোশূয় 10:22

পরে যিহোশূয় বলিলেন, তোমরা ঐ গুহার মুখ খুল, এবং তথা হইতে সেই পাঁচ জন রাজাকে বাহির করিয়া আমার নিকটে আন।

যিশাইয় 2:19

আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্ত্তে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।

যিশাইয় 10:4

আর তোমাদের প্রতাপ কোথায় রাখিবে? তাহারা বন্দিগণের নীচে অধোমুখ হইয়া পড়িবে, নিহতগণের নীচে পতিত হইবে, এই মাত্র। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।

যিশাইয় 24:17

হে পৃথিবীনিবাসী, ত্রাস, খাত ও ফাঁদ তোমার উপরে আসিয়াছে।

যিশাইয় 42:22

তথাপি তাহারা হৃতধন ও লুটিত জাতি; তাহারা সকলে গর্ত্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে; তাহারা হৃতধন হইয়াছে, উদ্ধারকর্ত্তা কেহ নাই; লুটিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দেও।

যিরমিয় 38:6

তখন তাঁহারা যিরমিয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কিয়ের কূপমধ্যে ফেলিয়া দিল, রজ্জুতে করিয়া যিরমিয়কে নামাইয়া দিল; সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং যিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হইলেন।

ইজেকিয়েল 38:8

বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে; শেষের বৎসরসমূহে তুমি এই দেশে, খড়্‌গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে, ইস্রায়েলের চিরোৎসন্ন পর্ব্বতসমূহে আসিবে; তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনীত হইয়াছে, এবং তাহারা সকলেই নির্ভয়ে বাস করিবে।

জখরিয় 9:11

আর তোমার বিষয়ে বলিতেছি, তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দিদিগকে সেই নির্জল কূপের মধ্য হইতে মুক্ত করিয়াছি।

Interlinear

Choose Theme