Home Bibles যিশাইয় 21:16 · বাংলা বাইবেল
যিশাইয় 21:16 · বাংলা বাইবেল

বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, বেতনজীবীর বৎসরের ন্যায় আর এক বৎসরকাল মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হইবে;

Cross references

আদিপুস্তক 25:13

আপন আপন নাম ও গোষ্ঠী আনুসারে ইশ্মায়েলের সন্তানদের নাম এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

১ ইতিহাস 1:29

তাঁহাদের বংশাবলি এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

ইয়োব 7:1

পৃথিবীতে কি মর্ত্ত্যকে সৈন্যবৃত্তি করিতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে?

গীতসংহিতা 120:5

হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি।

পরমগীত 1:5

অয়ি যিরূশালেমের কন্যাগণ। আমি কৃষ্ণবর্ণা, কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, শলোমনের যবনিকার ন্যায়।

যিশাইয় 16:14

কিন্তু এখন সদাপ্রভু এই কথা বলিয়াছেন, বেতনজীবীর বৎসরের ন্যায় তিন বৎসরের মধ্যে আপন বৃহৎ লোকারণ্য শুদ্ধ মোয়াবের গৌরব তুচ্ছীকৃত হইবে; এবং অবশিষ্টাংশ অতি অল্প ও ক্ষীণবল হইবে।

যিশাইয় 42:11

প্রান্তর ও তথাকার নগর সকল উচ্চৈঃস্বর করুক, কেদরের বসতি গ্রাম সকল তাহা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্ব্বতগণের চূড়া হইতে মহানাদ করুক;

যিশাইয় 60:7

কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রীকৃত হইবে, নবায়োতের মেষগণ তোমার পরিচর্য্যা করিবে; তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব।

যিরমিয় 49:28

বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর কর্ত্তৃক পরাহত কেদরের ও হাৎসোর রাজ্যসমূহের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা উঠ, কেদরে যাও, এবং পূর্ব্বদেশের লোকদের সর্ব্বস্ব লুট কর।

ইজেকিয়েল 27:21

আরব, এবং কেদরের অধ্যক্ষেরা সকলে তোমার করায়ত্ত বণিক্‌ ছিল, মেষশাবক, মেষ ও ছাগ, এই সকল বিষয়ে তাহারা তোমার বণিক্‌ ছিল।

Interlinear

Choose Theme