Home Bibles যিশাইয় 2:21 · বাংলা বাইবেল
যিশাইয় 2:21 · বাংলা বাইবেল

আর গিরি-গহ্বরে ও শৈলগণের ফাটালে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।

Cross references

যাত্রাপুস্তক 33:22

তাহাতে তোমার নিকট দিয়া আমার প্রতাপের গমন সময়ে আমি তোমাকে শৈলের এক ফাটালে রাখিব, ও আমার গমনের শেষ পর্য্যন্ত করতল দিয়া তোমাকে আচ্ছন্ন করিব;

২ শমূয়েল 22:46

বিজাতি-সন্তানেরা ম্লান হইবে, সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান হইতে আসিবে।

ইয়োব 30:6

তাহারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে, ধূলিময় ও পাষাণময় গর্ত্তে বাস করে।

পরমগীত 2:14

অয়ি মম কপোতি! তুমি শৈলের ফাটালে, ভূধরের গুপ্ত স্থানে রহিয়াছ, আমাকে তোমার রূপ দেখিতে দেও, তোমার স্বর শুনিতে দেও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর।’

যিশাইয় 2:10

তোমরা শৈলে পশিয়া যাও, ও ধূলিতে লুকাও, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত।

যিশাইয় 2:19

আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্ত্তে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।

যিশাইয় 7:19

তাহাতে তাহারা সকলে আসিয়া উৎসন্ন উপত্যকাসমূহে, শৈলের ছিদ্র সকলে, কন্টকবনে ও মাঠে মাঠে বসিবে।

হোশেয় 10:8

ইস্রায়েলের পাপস্বরূপ আবনের উচ্চস্থলী সকলও বিনষ্ট হইবে, তাহাদের যজ্ঞবেদি-সমূহের উপরে কন্টক ও শেয়ালকাঁটা জন্মিবে; এবং তাহারা পর্ব্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখ; ও উপপর্ব্বতগণকে বলিবে, আমাদের উপরে পড়।

Interlinear

Choose Theme