Home Bibles যিশাইয় 19:18 · বাংলা বাইবেল
যিশাইয় 19:18 · বাংলা বাইবেল

সেই দিন মিসর দেশের মধ্যে পাঁচ নগর কনানীয় ভাষাবাদী হইবে, এবং বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে শপথ করিবে। একটী নগর উৎপাটন নগর নামে আখ্যাত হইবে।

Cross references

আদিপুস্তক 11:1

সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল।

দ্বিতীয় বিবরণ 10:20

তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে; তাঁহারই সেবা করিবে, তাঁহাতেই আসক্ত থাকিবে, ও তাঁহারই নামে দিব্য করিবে।

নেহেমিয়া 10:29

আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথপূর্ব্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নপূর্ব্বক পালন করিব;

গীতসংহিতা 68:31

মিসর হইতে প্রধান প্রধান লোক আসিবে; কূশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে।

যিশাইয় 2:11

সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্য লোকদের গর্ব্ব খর্ব্ব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।

যিশাইয় 11:11

আর সেই দিন এই ঘটিবে, প্রভু আপন প্রজাগণের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অশূর হইতে, মিসর হইতে, পথ্রোষ হইতে, কূশ হইতে, এলম হইতে, শিনিয়র হইতে হমাৎ হইতে ও সমুদ্রের উপকূলসমূহ হইতে অবশিষ্ট লোকদিগকে আনিবেন।

যিশাইয় 14:1

কারণ সদাপ্রভু যাকোবের প্রতি করুণা করিবেন, ইস্রায়েলকে পুনর্ব্বার মনোনীত করিবেন, এবং তাহাদের দেশে তাহাদিগকে বসাইয়া দিবেন; তাহাতে বিদেশী লোক তাহাদিগেতে আসক্ত হইবে, তাহারা যাকোবের কুলের সহিত সংযুক্ত হইবে।

যিশাইয় 19:19

সেই দিন মিসর দেশের মধ্যস্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি হইবে, এবং তাহার সীমার নিকটে সদাপ্রভুর উদ্দেশে এক স্তম্ভ স্থাপিত হইবে।

যিশাইয় 19:21

আর সদাপ্রভু মিসরকে আপনার পরিচয় দিবেন। এবং সেই দিন মিস্রীয়েরা সদাপ্রভুকে জ্ঞাত হইবে; আর তাহারা বলিদান ও নৈবেদ্য দ্বারা আরাধনা করিবে, ও সদাপ্রভুর কাছে মানত করিয়া পালন করিবে।

যিশাইয় 27:13

আর সেই দিন এক বৃহৎ তূরী বাজিবে; তাহাতে যাহারা অশূর দেশে নষ্টকল্প ও যাহারা মিসর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে; এবং যিরূশালেমে পবিত্র পর্ব্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।

যিশাইয় 45:23

আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্ম্মিকতা নির্গত হইয়াছে, একটী বাক্য, যাহা ফিরিয়া আসিবে না, বস্তুতঃ আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে।

যিরমিয় 12:16

আর তাহারা যদি যত্নপূর্ব্বক আমার প্রজাদের পথ শিখে, এবং যেমন বালের নামে শপথ করিতে আমার প্রজাদিগকে শিক্ষা দিত, তেমনি যদি জীবন্ত সদাপ্রভুর দিব্য বলিয়া আমার নামে শপথ করে, তবে তাহারা আমার প্রজাদের মধ্যে সংগ্রথিত হইবে।

সফনিয় 3:9

আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাঁহার আরাধনা করে।

জখরিয় 2:11

সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে; এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন।

Interlinear

Choose Theme