কারণ দ্রাক্ষা সঞ্চয় করিবার পূর্ব্বে যে সময়ে মুকুল পরিণত হইবে, পুষ্প হইতে দ্রাক্ষাফল জন্মিয়া পক্ক হইবে, সেই সময়ে তিনি কাস্তা দিয়া তাহার ডগা কাটিবেন, ও তাহার শাখা সকল দূর করিবেন, কাটিয়া ফেলিবেন।
Cross references
ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেগুলি সৌরভ বিস্তার করিতেছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! এস।
তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে।
দেখ, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ভয়ঙ্কররূপে শাখাগুলি ভঙ্গ করিবেন; তাহাতে অতি উচ্চমস্তক বৃক্ষ সকল ছিন্ন হইবে, ও অতি উন্নত তরু সকল ভূমিসাৎ হইবে।
কারণ তুমি আপন ত্রাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ, ও তোমার বলের শৈলকে স্মরণ কর নাই; এইজন্য সুন্দর সুন্দর চারা রোপন করিতেছ, ও বিদেশীয় কলমের সহিত লাগাইতেছ।
পরে তাহা বৃদ্ধি পাইয়া খর্ব্ব অথচ বিস্তারিত দ্রাক্ষালতা হইল; তাহার শাখা ঐ ঈগলের অভিমুখে ফিরিল, ও সেই পক্ষীর নীচে তাহার মূল থাকিল; এই প্রকারে তাহা দ্রাক্ষালতা হইয়া শাখাবিশিষ্ট ও পল্লবিত হইল।