Home Bibles যিশাইয় 14:31 · বাংলা বাইবেল
যিশাইয় 14:31 · বাংলা বাইবেল

হে পুরদ্বার, হাহাকার কর; হে নগর, ক্রন্দন কর; হে পলেষ্টিয়া, তুমি বিলীন, তোমার সমুদয় বিলীন; কেননা উত্তর দিক্‌ হইতে ধূম আসিতেছে, আর উহার শ্রেণী হইতে কেহ সরিয়া যায় না।

Cross references

যিশাইয় 3:26

তাহার পুরদ্বার সকল ক্রন্দন ও বিলাপ করিবে; আর সে উৎসন্না হইয়া ভূমিতে বসিবে।

যিশাইয় 13:6

হাহাকার কর, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্ত্তী; সর্ব্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে।

যিশাইয় 14:29

হে পলেষ্টিয়া, যে দণ্ড তোমাকে প্রহার করিত, তাহা ভগ্ন হইয়াছে বলিয়া সর্ব্বসাধারণে আনন্দ করিও না; কেননা সেই মূল-সর্প হইতে কেউটিয়া সর্প উৎপন্ন হইবে, এবং জ্বলন্ত উড়ুক্কু সর্প তাহার ফল হইবে।

যিশাইয় 16:7

তজ্জন্য মোয়াবের নিমিত্ত মোয়াব হাহাকার করিবে, তাহার সমস্ত লোক হাহাকার করিবে; তোমরা কীর্‌হরেসেতের দ্রাক্ষাপিষ্টকের নিমিত্ত কাকূক্তি করিবে, নিতান্ত ক্ষুণ্ণ হইবে।

যিশাইয় 20:1

যে বৎসর অশূর-রাজ সর্গোনের প্রেরিত তর্ত্তন [সেনাপতি] অস্‌দোদে আইসেন, আর অস্‌দোদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করেন,

যিশাইয় 24:12

নগরে ধ্বংস অবশিষ্ট রহিল, পুরদ্বার খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া পড়িতেছে।

যিরমিয় 1:14

তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উত্তর দিক্‌ হইতে এই দেশনিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হইবে।

যিরমিয় 25:16

তাহারা পান করিবে, টলটলায়মান হইবে, এবং তাহাদের মধ্যে যে খড়্‌গ আমি পাঠাইব, তৎপ্রযুক্ত উন্মত্ত হইবে।

Interlinear

Choose Theme