তাহাদের ধনুর্দ্ধরেরা যুবকগণকে চূর্ণ করিবে, এবং তাহারা গর্ভফলের প্রতি করুণা করিবে না, বালক বালিকাদের প্রতি মমতা করিবে না।
Cross references
হসায়েল জিজ্ঞাসা করিলেন, আমার প্রভু কেন রোদন করেন? তিনি উত্তর করিলেন, কারণ এই, আপনি ইস্রায়েল-সন্তানগণের যে অনিষ্ট করিবেন, তাহা আমি জানি; আপনি তাহাদের দৃঢ় দুর্গ সকল আগুনে পোড়াইয়া দিবেন, তাহাদের যুবকগণকে খড়্গ দ্বারা বধ করিবেন, তাহাদের শিশুগণকে ধরিয়া আছাড় মারিবেন, ও তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদিগের উদর বিদীর্ণ করিবেন।
অতএব তিনি কল্দীয়দের রাজাকে তাহাদের বিরুদ্ধে আনিলেন, আর রাজা যুবকগণকে তাহাদের ধর্ম্মধামে খড়্গ দ্বারা বধ করিলেন, আর যুবক কি যুবতী, বৃদ্ধ কি জরাজীর্ণ, কাহারও প্রতি দয়া করিলেন না; ঈশ্বর তাঁহার হস্তে সকলকে সমর্পণ করিলেন।
আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুণ্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।
পরে আমি শুনিলাম, তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও, এবং আঘাত কর, চক্ষুলজ্জা করিও না, দয়াও করিও না;
অতএব আমিও চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না; তাহাদের কার্য্যের ফল তাহাদের উপরে বর্ত্তাইব।
পরে দেখ, আর এক জন্তু; সেই দ্বিতীয়টা ভল্লূকের সদৃশ, সে এক পার্শ্বে চরণে ভর দিয়া দাঁড়াইল, এবং তাহার মুখে দন্তশ্রেণীর মধ্যে তিন খান পঞ্জরের অস্থি ছিল; তাহাকে বলা হইল, উঠ, যথেষ্ট মাংস ভোজন কর।
শমরিয়া দণ্ড পাইবে, কারণ সে আপন ঈশ্বরের বিরুদ্ধাচারিণী হইয়াছে, তাহারা খড়্গে পতিত হইবে, তাহাদের শিশুগণকে আছাড়িয়া খণ্ড খণ্ড করা যাইবে, তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাইবে।
খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরী-কার্য্য কর, কটিদেশ কষিয়া বাঁধ, আপনাকে অতিশয় বলবান কর।
তথাপি সেও নির্ব্বাসিতা হইল, বন্দিদশার দেশে গেল, তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইল; শত্রুরা তাহার মান্যবান পুরুষদের নিমিত্ত গুলিবাঁট করিল, এবং তাহার মহল্লোকের শৃঙ্খলে বদ্ধ হইল।