Home Bibles ☰ Books হোশেয় 9:14 · বাংলা বাইবেল
হোশেয় 9:14 · বাংলা বাইবেল

হে সদাপ্রভু, তাহাদিগকে দেও; তুমি কি দিবে? তাহাদিগকে গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দেও।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:18

তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গোরুর বৎস ও তোমার মেষীদের শাবক শাপগ্রস্ত হইবে।

ইয়োব 21:10

তাহাদের বৃষ সঙ্গম করিলে তাহা ব্যর্থ হয় না; গাভী গাভীন হইলে তাহার গর্ভপাত হয় না।

হোশেয় 9:11

ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারন হইবে।

হোশেয় 9:13

সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রয়িমও সেই প্রকার রম্য স্থানে রোপিত; কিন্তু ইফ্রয়িম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে।

হোশেয় 9:16

ইফ্রয়িম আহত, তাহাদের মূল শুষ্কীভূত, তাহারা আর ফলিবে না; যদ্যপি তাহারা সন্তানের জন্ম দেয়, তথাপি আমি তাহাদের প্রিয় গর্ভফল মারিয়া ফেলিব।

মথি 24:19

হায়, সেই সময়ে গর্ভবতী এবং স্তন্যদাত্রীদিগের সন্তাপ হইবে!

মার্ক 13:17

হায়, সেই সময়ে গর্ভবতী এবং স্তন্যদাত্রী নারীদের সন্তাপ!

লূক 21:23

হায়, সেই সময়ে গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রীদিগের সন্তাপ! কেননা দেশে বিষম দুর্গতি এবং এই জাতির প্রতি ক্রোধ বর্ত্তিবে।

লূক 23:29

কেননা দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে বলিবে, ধন্য সেই স্ত্রীলোকেরা, যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনও প্রসব করে নাই, যাহাদের স্তন কখনও দুগ্ধ দেয় নাই।

১ করিন্থীয় 7:26

ফলে আমার বোধ হয়, উপস্থিত সঙ্কট প্রযুক্ত ইহাই ভাল, অর্থাৎ অমনি থাকা মনুষ্যের পক্ষে ভাল।

Interlinear

Choose Theme