Home Bibles হোশেয় 6:2 · বাংলা বাইবেল
হোশেয় 6:2 · বাংলা বাইবেল

দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব।

Cross references

আদিপুস্তক 17:18

পরে অব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইশ্মায়েলই তোমার গােচরে বাঁচিয়া থাকুক।

২ রাজাবলি 20:5

তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমাকে সুস্থ করিব; তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে।

গীতসংহিতা 30:4

হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

গীতসংহিতা 61:7

তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন; দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর।

যিশাইয় 26:19

তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।

ইজেকিয়েল 37:11

পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই সকল অস্থি সমস্ত ইস্রায়েল-কুল; দেখ, তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে, এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে; আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম।

হোশেয় 7:2

আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাহাদের কার্য্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে।

হোশেয় 13:14

পাতালের হস্ত হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি হইতে গুপ্ত থাকিবে।

যোহন 14:19

আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে; কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে।

রোমীয় 14:8

কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশে জীবিত থাকি; এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই।

১ করিন্থীয় 15:4

ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;

Interlinear

Choose Theme