Home Bibles হোশেয় 10:15 · বাংলা বাইবেল
হোশেয় 10:15 · বাংলা বাইবেল

তোমাদের মহাদুষ্টতা প্রযুক্ত বৈথেল তোমাদের প্রতি ইহা ঘটাইবে; অরুণোদয় কালে ইস্রায়েলের রাজা উচ্ছিন্ন হইবে।

Cross references

যিশাইয় 16:14

কিন্তু এখন সদাপ্রভু এই কথা বলিয়াছেন, বেতনজীবীর বৎসরের ন্যায় তিন বৎসরের মধ্যে আপন বৃহৎ লোকারণ্য শুদ্ধ মোয়াবের গৌরব তুচ্ছীকৃত হইবে; এবং অবশিষ্টাংশ অতি অল্প ও ক্ষীণবল হইবে।

হোশেয় 10:3

অবশ্য এখন তাহারা বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না, তবে রাজা আমাদের জন্য কি করিতে পারে?

হোশেয় 10:5

শমরিয়া-নিবাসিগণ বৈৎ-আবনের বৎস-প্রতিমার নিমিত্ত উদ্বিগ্ন হইবে; কারণ তাহার প্রজাগণ তাহার নিমিত্ত শোকার্ত্ত হইবে, এবং তাহার যে পুরোহিতেরা তাহার জন্য আনন্দ করিত, তাহারাও তাহার জন্য, তাহার গৌরবের নিমিত্ত শোকার্ত্ত হইবে, কারণ গৌরব তাহাকে ছাড়িয়া নির্ব্বাসিত হইবে।

হোশেয় 10:7

শমরিয়ার রাজা উচ্ছিন্ন হইল, সে জলোপরিস্থ ফেনের সদৃশ হইল।

আমোস 7:9

আর ইস্‌হাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইস্রায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়্‌গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব।

রোমীয় 7:13

তবে যাহা উত্তম, তাহাই কি আমার মৃত্যুস্বরূপ হইল? তাহা দূরে থাকুক। বরং পাপই এইরূপ হইল, যেন উত্তম বস্তু দ্বারা আমার মৃত্যু সাধনে তাহা পাপ বলিয়া প্রকাশ পায়, যেন আজ্ঞা দ্বারা পাপ অতিশয় পাপিষ্ঠ হইয়া উঠে।

Interlinear

Choose Theme