Home Bibles ইব্রীয় 3:19 · বাংলা বাইবেল
ইব্রীয় 3:19 · বাংলা বাইবেল

ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে, অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না।

Cross references

মার্ক 16:16

যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাইবে; কিন্তু যে অবিশ্বাস করে, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে।

যোহন 3:18

যে তাঁহাতে বিশ্বাস করে, তাহার বিচার করা যায় না; যে বিশ্বাস না করে, তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতুক সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই।

যোহন 3:36

যে কেহ পুত্রে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে; কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে।

২ থিষলনীকীয় 2:12

যেন সেই সকলের বিচার হয়, যাহারা সত্যে বিশ্বাস করিত না, কিন্তু অধার্ম্মিকতায় প্রীত হইত।

১ যোহন 5:10

ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে, ঐ সাক্ষ্য তাহার অন্তরে থাকে; ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাঁহাকে মিথ্যাবাদী করিয়াছে; কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন, তাহা সে বিশ্বাস করে নাই।

যিহূদা 1:5

কিন্তু যদিও তোমরা সকলই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিগকে স্মরণ করাইয়া দিই যে, প্রভু মিসর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন।

Interlinear

Choose Theme