Home Bibles ইব্রীয় 13:25 · বাংলা বাইবেল
ইব্রীয় 13:25 · বাংলা বাইবেল

অনুগ্রহ তোমাদের সকলের সহবর্ত্তী হউক। আমেন।

Cross references

রোমীয় 1:7

রোমে ঈশ্বরের প্রিয় আহূত পবিত্র যত লোক আছেন, সেই সর্ব্বজন সমীপেষু। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্ত্তুক।

রোমীয় 16:20

আর শান্তির ঈশ্বর ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।

রোমীয় 16:23

আমার এবং সমস্ত মণ্ডলীর আতিথ্যকারী গায়ঃ তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন।

ইফিষীয় 6:24

আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবর্ত্তী হউক।

কলসীয় 4:18

এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। তোমরা আমার বন্ধন স্মরণ করিও। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।

২ তীমথিয় 4:22

প্রভু তোমার আত্মার সহবর্ত্তী হউন। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।

তীত 3:15

আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। যাঁহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিগকে ভালবাসেন, তাঁহাদিগকে মঙ্গলবাদ দেও। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্ত্তী হউক।

প্রকাশিত বাক্য 22:21

প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন।

Interlinear

Choose Theme