Home Bibles হবক্কূক 2:13 · বাংলা বাইবেল
হবক্কূক 2:13 · বাংলা বাইবেল

দেখ, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না যে, লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে, এবং জাতিগণ অলীকতার জন্য ক্লান্ত হয়?

Cross references

আদিপুস্তক 11:6

আর সদাপ্রভু কহিলেন, দেখ, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কর্ম্মে প্রবৃত্ত হইল; ইহার পরে যে কিছু করিতে সঙ্কল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না।

২ শমূয়েল 15:31

পরে কেহ দায়ূদকে কহিল, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে; তখন দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহীথোফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর।

ইয়োব 5:13

তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ত্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে।

গীতসংহিতা 39:6

সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে, জানে না।

গীতসংহিতা 127:1

যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন, তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে।

হিতোপদেশ 21:30

নাহি জ্ঞান, নাহি বুদ্ধি, নাহি মন্ত্রণা—সদাপ্রভুর বিরুদ্ধে।

যিশাইয় 41:5

উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।

যিশাইয় 50:11

দেখ, অগ্নি জ্বালাইতেছ ও শিখামণ্ডলে আপনাদিগকে বেষ্টন করিতেছ যে তোমরা, তোমরা সকলে আপনাদের অগ্নির আলোকে ও আপনাদের প্রজ্বলিত শিখামণ্ডলকে গমন কর। আমার হস্তে এই ফল পাইবে, তোমরা দুঃখে শয়ন করিবে।

যিশাইয় 55:2

কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য স্বস্ব শ্রমফল দিতেছ? শুন, আমার কথা শুন, উত্তম ভক্ষ্য ভোজন কর, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হউক।

যিরমিয় 51:58

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের প্রশস্ত প্রাচীর সকল একেবারে ভগ্ন হইবে, এবং তাহার উচ্চ দ্বার সকল আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে; আর লোকবৃন্দ কেবল অসারতার জন্য, ও জাতিগণ কেবল অগ্নির জন্য পরিশ্রম করিবে; এবং তাহারা ক্লান্ত হইবে।

যিরমিয় 51:64

আর তুমি বলিবে, আমি [সদাপ্রভু] বাবিলের যে অমঙ্গল ঘটাইব, তৎপ্রযুক্ত বাবিল এইরূপ ডুবিয়া যাইবে, আর কখনও উঠিবে না; ‘এবং তাহারা ক্লান্ত হইবে’। এই পর্য্যন্ত যিরমিয়ের বাক্য।

মালাখি 1:4

ইদোম বলে, আমরা চূর্ণ হইয়াছি বটে, কিন্তু ফিরিয়া উৎসন্ন স্থান সকল গাঁথিব; বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তাহারা গাঁথিবে, কিন্তু আমি ভাঙ্গিয়া ফেলিব, এবং তাহাদিগকে এই নাম দেওয়া যাইবে, ‘দুষ্টতার অঞ্চল’ ও ‘সেই জাতি, যাহার প্রতি সদাপ্রভু নিত্য ক্রোধ করেন’।

Interlinear

Choose Theme