Home Bibles ☰ Books আদিপুস্তক 8:11 · বাংলা বাইবেল
আদিপুস্তক 8:11 · বাংলা বাইবেল

এবং কপোতটি সন্ধ্যাকালে তাঁহার নিকটে ফিরিয়া আসিল; আর দেখ, তাহার চঞ্চুতে জিতবৃক্ষের একটী নবীন পত্র ছিল; ইহাতে নোহ বুঝিলেন, ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে।

Cross references

নেহেমিয়া 8:15

এবং আপনাদের সকল নগরে ও যিরূশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নির্ম্মাণার্থে পর্ব্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জ্জুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আন।

জখরিয় 4:12

দ্বিতীয় বার তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, স্বর্ণময় যে দুই নল আপনা হইতে স্বর্ণবর্ণ তৈল নির্গত করে, তৎপার্শ্বে জিতফলের এই যে দুইটী শাখা আছে, ইহার তাৎপর্য্য কি?

রোমীয় 10:15

আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, “যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়।”

Interlinear

Choose Theme