আদিপুস্তক 49:5 · বাংলা বাইবেল
শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাহাদের খড়গ দৌরাত্ম্যের অস্ত্র।
Cross references
আদিপুস্তক 29:33
পরে তিনি পুনর্ব্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু শুনিয়াছেন যে, আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই পুত্রও দিলেন; আর তাহার নাম শিমিয়োন [শ্রবণ] রাখিলেন।
আদিপুস্তক 34:25
পরে তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকোবের এই দুই পুত্র আপন আপন খড়গ গ্রহণ করিয়া নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে বধ করিল।
আদিপুস্তক 46:10
শিমিয়োনের পুত্র যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তাহার কনানীয়া স্ত্রীজাত পুত্র শৌল।
গণনা 34:20
শিমিয়োন-সন্তানদের বংশের অম্মীহূদের পুত্র শমূয়েল।
হিতোপদেশ 18:9
যে ব্যক্তি আপন কার্য্যে অলস, সে বিনাশকের সহোদর।
ইজেকিয়েল 48:24
বিন্যামীনের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত শিমিয়োনের এক অংশ।
প্রকাশিত বাক্য 7:7
শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;