Home Bibles ☰ Books আদিপুস্তক 46:26 · বাংলা বাইবেল
আদিপুস্তক 46:26 · বাংলা বাইবেল

যাকোবের কটি হইতে উৎপন্ন যে প্রাণিগণ তাঁহার সঙ্গে মিসরে উপস্থিত হইল, যাকোবের পুত্রবধূরা ছাড়া তাহারা সর্ব্বশুদ্ধ ছেষট্টি প্রাণী।

Cross references

আদিপুস্তক 35:11

ঈশ্বর তাঁহাকে আরও কহিলেন, আমিই সর্ব্বশক্তিমান্ ঈশ্বর, তুমি প্রজাবান্ ও বহুবংশ হও; তোমা হইতে এক জাতি, এমন কি, জাতিসমাজ উৎপন্ন হইবে, আর তোমার কটি হইতে রাজগণ উৎপন্ন হইবে।

যাত্রাপুস্তক 1:1

ইস্রায়েলের পুত্রগণ, যাঁহারা মিসর দেশে গিয়াছিলেন, সপরিবারে যাকোবের সহিত গিয়াছিলেন, তাঁহাদের নাম এই এই;

যাত্রাপুস্তক 1:5

যাকোবের কটি হইতে উৎপন্ন প্রাণী সর্ব্বশুদ্ধ সত্তর জন ছিল; আর যোষেফ মিসরেই ছিলেন।

দ্বিতীয় বিবরণ 10:22

তোমার পিতৃপুরুষেরা কেবল সত্তর প্রাণী মিসরে নামিয়া গিয়াছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করিয়াছেন।

বিচারকগণ 8:30

গিদিয়োনের ঔরসজাত সত্তরটী পুত্র ছিল, কেননা তাঁহার অনেক স্ত্রী ছিল।

Interlinear

Choose Theme