Home Bibles আদিপুস্তক 45:21 · বাংলা বাইবেল
আদিপুস্তক 45:21 · বাংলা বাইবেল

তখন ইস্রায়েলের পুত্রগণ তাহাই করিলেন। এবং যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে তাহাদিগকে শকট দিলেন, এবং পাথেয় দ্রব্যও দিলেন;

Cross references

আদিপুস্তক 45:19

এখন তোমার প্রতি আমার আজ্ঞা এই, তোমরা এই কর্ম্ম কর, তোমরা আপন আপন বালক বালিকা ও স্ত্রীদের নিমিত্তে মিসর দেশ হইতে শকট লইয়া গিয়া তাহাদিগকে ও আপনাদের পিতাকে লইয়া আইস;

আদিপুস্তক 45:27

কিন্তু যোষেফ তাঁহাদিগকে যে সকল কথা বলিয়াছিলেন, সে সকল যখন তাঁহারা তাঁহাকে বলিলেন, এবং তাঁহাকে লইয়া যাইবার নিমিত্তে যোষেফ যে সকল শকট পাঠাইয়াছিলেন, তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাঁহাদের পিতা যাকোবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল।

আদিপুস্তক 46:5

পরে যাকোব বের্-শেবা হইতে যাত্রা করিলেন। ইস্রায়েলের পুত্রগণ আপনাদের পিতা যাকোবকে এবং আপন আপন বালক বালিকা ও স্ত্রীদিগকে সেই সকল শকটে করিয়া লইয়া গেলেন, যাহা ফরৌণ তাঁহাদের বহনার্থে পাঠাইয়াছিলেন।

যাত্রাপুস্তক 17:1

পরে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী সীন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে নিরূপিত সকল উত্তরণস্থান দিয়া রফীদীমে গিয়া শিবির স্থাপন করিল; আর সে স্থানে লোকদের পানার্থ জল ছিল না।

গণনা 3:16

তখন মোশি যেমন আদেশ পাইলেন, তেমনি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদিগকে গণনা করিলেন।

গণনা 7:3

তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে উপহারার্থে ছয়টী আচ্ছাদিত শকট ও বারটী বলদ, দুই দুই অধ্যক্ষ এক এক শকট ও এক এক জন এক একটী বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন।

২ ইতিহাস 8:13

তিনি মোশির আজ্ঞামতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের মধ্যে নিরূপিত তিন উৎসবে, অর্থাৎ তাড়ীশূন্য রুটীর উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটীরের উৎসবে প্রতিদিনের বিধানানুসারে বলি উৎসর্গ করিতেন।

২ ইতিহাস 35:16

এইরূপে যোশিয় রাজার আজ্ঞানুসারে নিস্তারপর্ব্ব পালনার্থে ও সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করণার্থে সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবাকর্ম্মের আয়োজন হইল।

উপদেশক 8:2

আমার পরামর্শ এই, তুমি রাজার আজ্ঞা পালন কর; ঈশ্বরের [সাক্ষাতে কৃত] শপথ প্রযুক্তই তাহা কর।

বিলাপগাথা 1:18

সদাপ্রভুই ধর্ম্মময়, ফলে আমি তাঁহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি; হে জাতি সকল, বিনয় করি, শুন, আমার ব্যথা দেখ; আমার কুমারীগণ ও যুবকগণ বন্দি হইয়া গিয়াছে।

ইজেকিয়েল 23:24

তাহারা অস্ত্রশস্ত্র, রথ, চক্র ও জাতিসমাজ সঙ্গে লইয়া তোমার বিরুদ্ধে আসিবে, চর্ম্ম, ঢাল ও টোপর ধরিয়া তোমার বিরুদ্ধে চারিদিকে উপস্থিত হইবে; এবং আমি তাহাদের হাতে বিচার-ভার সমর্পণ করিব, তাহারা আপনাদের বিচারানুসারে তোমার বিচার করিবে।

Interlinear

Choose Theme