Home Bibles আদিপুস্তক 40:14 · বাংলা বাইবেল
আদিপুস্তক 40:14 · বাংলা বাইবেল

কিন্তু বিনয় করি, যখন আপনার মঙ্গল হইবে, তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌণের কাছে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন।

Cross references

যিহোশূয় 2:12

অতএব এখন, বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য কর; আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে, এবং একটী সত্য চিহ্ন আমাকে দেও;

১ শমূয়েল 20:14

আর আমি যেন না মরি, এই জন্য আমি যত দিন জীবিত থাকি, তুমি কেবল আমাকেই সদাপ্রভুর দয়া দেখাইবে, এমন নয়,

১ শমূয়েল 20:15

কিন্তু তুমি আমার কুলের প্রতিও দয়ার ত্রুটি কখন করিবে না; যখন সদাপ্রভু দায়ূদের প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিন্ন করিবেন, তখনও করিবে না।

১ শমূয়েল 25:31

তখন অকারণে রক্তপাত করাতে কিম্বা আপনি প্রতিশোধ লওয়া হেতু আমার প্রভুর শোক বা হৃদয়ে বিঘ্ন জন্মিবে না। আর যখন সদাপ্রভু আমার প্রভুর মঙ্গল করিবেন, তখন আপনার এই দাসীকে স্মরণ করিবেন।

২ শমূয়েল 9:1

পরে দায়ূদ কহিলেন, আমি যোনাথনের নিমিত্ত যাহার প্রতি দয়া করিতে পারি, এমন কেহ কি শৌলের কুলে অবশিষ্ট আছে?

১ রাজাবলি 2:7

কিন্তু গিলিয়দীয় বর্সিল্লয়ের পুত্রগণের প্রতি সদয় ব্যবহার করিও, এবং তোমার মেজে ভোজনকারী লোকদের মধ্যে তাহাদিগকে স্থান দিও; কেননা তোমার ভ্রাতা অবশালোমের সম্মুখ হইতে আমার পলায়নকালে তাহারা তদ্রূপে আমার কাছে আসিয়াছিল।

লূক 23:42

পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন।

১ করিন্থীয় 7:21

তুমি কি দাস হইয়াই আহূত হইয়াছ? ভাবিত হইও না; কিন্তু যদি স্বাধীন হইতে পার, বরং তাহা অবলম্বন কর।

Interlinear

Choose Theme