Home Bibles আদিপুস্তক 4:6 · বাংলা বাইবেল
আদিপুস্তক 4:6 · বাংলা বাইবেল

তাহাতে সদাপ্রভু কয়িনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে?

Cross references

১ ইতিহাস 13:11

সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ [উষঃ-আক্রমণ] রাখিলেন; অদ্যাপি সেই নাম প্রচলিত আছে।

ইয়োব 5:2

কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।

যিশাইয় 1:18

সদাপ্রভু কহিতেছেন, আইস, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।

যিরমিয় 2:5

সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে, তাহারা আমা হইতে দূরে গিয়াছে, অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে? তাহারা বলে নাই যে,

যিরমিয় 2:31

হে বর্ত্তমানকালের লোক সকল, তোমরা সদাপ্রভুর বাক্য দেখ; ইস্রায়েলের কাছে আমি কি প্রান্তর হইয়াছি? কিম্বা আমি কি অন্ধকারময় দেশ হইয়াছি? আমার প্রজারা কেন বলে, আমরা ছুটিয়া চলিয়া গিয়াছি, তোমার নিকটে আর আসিব না?

যোনা 4:4

সদাপ্রভু কহিলেন, তুমি ক্রোধ করিয়া কি ভাল করিতেছ?

যোনা 4:9

তখন ঈশ্বর যোনাকে কহিলেন, তুমি এরণ্ড গাছটীর নিমিত্ত ক্রোধ করিয়া কি ভাল করিতেছ? তিনি কহিলেন, মৃত্যু পর্য্যন্ত আমার ক্রোধ করাই ভাল।

মীখা 6:3

হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম? কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দেও।

মথি 20:15

আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছামতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চোখ টাটাইতেছে?

লূক 15:31

তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্ব্বদাই আমার সঙ্গে আছ, আর যাহা যাহা আমার, সকলই তোমার।

যোহন 4:1

প্রভু যখন জানিলেন যে, ফরীশীরা শুনিয়াছে, যীশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন

যোহন 4:8

কেননা তাঁহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন।

Interlinear

Choose Theme