ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন।
Cross references
আমি তোমাকে অতিশয় ফলবান করিব, এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব; আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে।
আর আমি তাহাকে আশীর্ব্বাদ করিব, এবং তাহা হইতে এক পুত্রও তোমাকে দিব; আমি তাহাকে আশীর্ব্বাদ করিব, তাহাতে সে জাতিগণের [অাদিমাতা] হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে।
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে; এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান্ হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে।
পরে মোশি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়া পাঠাইলেন, তোমার ভ্রাতা ইস্রায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে, তাহা তুমি জ্ঞাত আছ।
আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে।
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া দেশ অধিকারপূর্ব্বক সেখানে বাস করিবে; আর বলিবে, আমার চারিদিকের সকল জাতির ন্যায় আমিও আপনার উপরে এক জন রাজা নিযুক্ত করিব,
যখন জনাধ্যক্ষেরা সমাগত হইল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।
হে ইস্রায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভু কর্ত্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষ্যের খড়গ। তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে, আর তুমিই তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে।
ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁহার রাজধানীর নাম দিন্হাবা।