Home Bibles আদিপুস্তক 36:12 · বাংলা বাইবেল
আদিপুস্তক 36:12 · বাংলা বাইবেল

আর এষৌর পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা এষৌর স্ত্রী আদার সন্তান।

Cross references

আদিপুস্তক 14:7

পরে তথা হইতে ফিরিয়া ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দিগকে আঘাত করিলেন।

আদিপুস্তক 36:22

লোটনের পুত্র হোরি ও হেমম, এবং তিম্না লোটনের ভগিনী ছিল।

যাত্রাপুস্তক 17:8

ঐ সময়ে অমালেক আসিয়া রফীদীমে ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল।

গণনা 24:18

আর ইদোম এক অধিকার হইবে, তাহার শত্রু সেয়ীরও এক অধিকার হইবে আর ইস্রায়েল বীরের কর্ম্ম করিবে।

দ্বিতীয় বিবরণ 23:7

তুমি ইদোমীয়কে ঘৃণা করিবে না, কেননা সে তোমার ভ্রাতা; মিস্রীয়কে ঘৃণা করিবে না, কেননা তুমি তাহার দেশে প্রবাসী ছিলে।

দ্বিতীয় বিবরণ 25:17

স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করিল;

১ শমূয়েল 15:2

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের প্রতি অমালেক যাহা করিয়াছিল, মিসর হইতে উহার আসিবার সময়ে সে পথের মধ্যে উহার বিরূদ্ধে যেরূপ ঘাঁটি বসাইয়াছিল, আমি তাহা লক্ষ্য করিয়াছি।

১ ইতিহাস 1:36

যিয়ূশ, যালম ও কোরহ। ইলীফসের সন্তান—তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস, তিম্ন ও অমালেক।

Interlinear

Choose Theme