পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের নিকটবর্ত্তী মম্রি নামক যে স্থানে অব্রাহাম ও ইস্হাক প্রবাস করিয়াছিলেন, সেই স্থানে যাকোব আপন পিতা ইস্হাকের নিকটে উপস্থিত হইলেন।
Cross references
তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রোণে স্থিত মম্রির এলোন বনের নিকটে গিয়া বাস করিলেন, এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে সমাচার দিল; ঐ সময়ে তিনি ইষ্কোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরীয় মম্রির এলোন বনে বাস করিতেছিলেন, এবং তাঁহারা অব্রামের সহায় ছিলেন।
আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব।
পরে সদাপ্রভু মম্রির এলোন বনের নিকটে তাঁহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন;
পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মরিলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন।
তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মম্রির, অর্থাৎ হিব্রোণের সম্মুখে মক্পেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন।
এখন, হে বৎস, আমার কথা শুন; উঠ, হারণে আমার ভ্রাতা লাবনের নিকট পলাইয়া যাও;
পরে ইস্হাক যাকোবকে বিদায় করিলে তিনি পদ্দন-অরামে অরামীয় বথূয়েলের পুত্র লাবনের নিকট যাত্রা করিলেন; সেই ব্যক্তি যাকোবের ও এষৌর মাতা রিবিকার ভ্রাতা।
সে কহিল, দেখুন, এই আমি। তখন তিনি তাহাকে কহিলেন, তুমি গিয়া তোমার ভ্রাতৃগণের কুশল ও পশুপালের কুশল জানিয়া আমাকে সংবাদ আনিয়া দেও। এইরূপে তিনি হিব্রোণের তলভূমি হইতে যোষেফকে পাঠাইলে সে শিখিমে উপস্থিত হইল।
পরে যাকোব তাঁহাদিগকে আদেশ দিয়া কহিলেন, আমি আপন লোকদের নিকটে সংগৃহীত হইতে উদ্যত।
অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্ব্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দেও; কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীরবেষ্টিত; হয় ত, সদাপ্রভু আমার সহবর্ত্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব।
পূর্ব্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] ছিল, ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহল্লোক ছিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।
আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা।
ফলতঃ তাহারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের পরিসর তাহাদিগকে দিল।
তৎপরে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি যিহূদার কোন এক নগরে উঠিয়া যাইব? সদাপ্রভু কহিলেন, যাও। পরে দায়ূদ জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইব? তিনি কহিলেন, হিব্রোণে।
আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সহিত আপন সঙ্গিগণকেও লইয়া গেলেন, তাহাতে তাহারা হিব্রোণের নগর সমূহে বাস করিল।
আর দায়ূদ সাত বৎসর ছয় মাস হিব্রোণে যিহূদা-কুলের উপরে রাজত্ব করিলেন।
পরে ইস্রায়েলের সমস্ত বংশ হিব্রোণে দায়ূদের নিকটে আসিয়া কহিল, দেখুন, আমরা আপনার অস্থি ও মাংস।
এইরূপে ইস্রায়েলের প্রাচীনেরা সকলে হিব্রোণে রাজার নিকটে আসিলেন; তাহাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সাক্ষাতে তাঁহাদের সহিত নিয়ম করিলেন, এবং তাঁহারা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করিলেন।
তিনি হিব্রোণে যিহূদার উপরে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন; পরে যিরূশালেমে সমস্ত ইস্রায়েলের ও যিহূদার উপরে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।