আর যাকোবের কন্যা দীণার প্রতি তাহার প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করিল ও তাহাকে মিষ্ট কথা বলিল।
Cross references
তোমরা এখন ভীত হইও না, আমিই তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাগণকে প্রতিপালন করিব। এইরূপে তিনি তাঁহাদিগকে সান্ত্বনা করিলেন, ও চিত্ততোষক কথা কহিলেন।
পরে তাহার পুরুষ উঠিয়া তাহাকে চিত্তপ্রবোধক কথা কহিতে ও ফিরাইয়া আনিতে তাহার কাছে গেল, তাহার সঙ্গে তাহার চাকর ও দুইটী গর্দ্দভ ছিল। তাহার উপপত্নী তাহাকে পিতার বাটীর মধ্যে লইয়া গেলে সেই যুবতীর পিতা তাহাকে দেখিয়া আনন্দ সহকারে তাহার সহিত সাক্ষাৎ করিল;
পরে তাহারা পুনর্ব্বার উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং অর্পা আপন শাশুড়ীকে চুম্বন করিল, কিন্তু রূৎ তাহার প্রতি অনুরক্তা রহিল।
শৌলের সহিত তাঁহার কথা সাঙ্গ হইলে যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল, এবং যোনাথন আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতে লাগিলেন।
অতএব আপনি এখন উঠিয়া বাহিরে গিয়া আপন দাসগণকে চিত্ততোষক কথা বলুন। আমি সদাপ্রভুর নামে শপথ করিতেছি, যদি আপনি বাহিরে না যান, তবে এই রাত্রি আপনার সহিত এক জনও থাকিবে না; এবং আপনার যৌবনকাল হইতে এখন পর্য্যন্ত যত অমঙ্গল ঘটিয়াছে, সে সকল অপেক্ষাও আপনার এই অমঙ্গল অধিক হইবে।
আর যে সকল লেবীয় সদাপ্রভুর [সেবাকর্ম্মে] সুদক্ষ ছিল, তাহাদিগকে হিষ্কিয় চিত্ততোষক কথা কহিলেন; এইরূপে তাহারা পর্ব্বের সাত দিন পর্য্যন্ত মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া ভোজন করিল, এবং আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিল।
যিরূশালেমকে চিত্ততোষক কথা বল; আর তাহার নিকটে ইহা প্রচার কর যে, তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে; তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে।
অতএব দেখ, আমি তাহাকে প্ররোচনা করিয়া প্রান্তরে আনিব, আর চিত্ততোষক কথা কহিব।
আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ‘ঈশী’ [আমার স্বামী] বলিয়া সম্বোধন করিবে; কিন্তু ‘বালী’ [আমার নাথ] বলিয়া আর সম্বোধন করিবে না।