তখন হমোরের ও তাহার পুত্র শিখিমের কথায় তাহার নগরের দ্বার দিয়া যে সকল লোক বাহিরে যাইত, তাহারা সম্মত হইল, আর তাহার নগরদ্বার দিয়া যে সকল পুরুষ বাহিরে যাইত, তাহাদের ত্বক্ছেদ করা হইল।
Cross references
পরে অব্রাহাম আপন পুত্র ইশ্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা ক্রীত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্রচর্ম্ম ছেদন করিলেন।
তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসিয়া ছিলেন; আর হেতের যত সন্তান তাঁহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাঁহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করিলেন,
এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে, তাঁহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে, অব্রাহামের স্বত্বাধিকার স্থিরীকৃত হইল।
সদোমের শাসনকর্ত্তারা, সদাপ্রভুর বাক্য শ্রবণ কর; ঘমোরার প্রজাগণ, আমাদের ঈশ্বরের ব্যবস্থায় কর্ণপাত কর।
পবিত্র বস্তু কুকুরদিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকরদিগের সম্মুখে ফেলিও না; পাছে তাহারা পা দিয়া তাহা দলায়, এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে।
কেননা বাহিরে যে যিহূদী সে যিহূদী নয়, এবং বাহিরে মাংসে কৃত যে ত্বক্ছেদ তাহা ত্বক্ছেদ নয়।
ত্বক্ছেদ কিছু নয়, অত্বক্ছেদও কিছু নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনই সার।