তখন রাহেল কহিলেন, আমি ভগিনীর সহিত ঈশ্বর সম্বন্ধীয় মল্লযুদ্ধ করিয়া জয়লাভ করিলাম; আর তিনি তাহার নাম নপ্তালি [মল্লযুদ্ধ] রাখিলেন।
Cross references
হে প্রভো, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বরনিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন, অাপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না।
আর যাকোব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্য্যন্ত তাঁহার সহিত মল্লযুদ্ধ করিলেন;
রাহেলের দাসী বিল্হার সন্তান; দান ও নপ্তালি।
নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।
নপ্তালি উন্মুক্তা হরিণী, সে মনোহর বাক্য বলে।
তোমরা সদাপ্রভুর কাছে বিনতি কর; দেবগর্জ্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে? আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব হইবে না।
আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীর্ব্বাদে পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
আর শিবিরমধ্যে, ক্ষেত্রে, ও সমস্ত সৈন্যের মধ্যে কম্প উপস্থিত হইল, প্রহরী ও বিনাশক-দল সকলও কম্পান্বিত হইল; আর ভূমিকম্প হইল; এইরূপে ঈশ্বর হইতে মহাকম্প উপস্থিত হইল।
আর নাসরৎ ত্যাগ করিয়া সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহূমে, গিয়া বাস করিলেন;