ইহা বলিয়া তিনি তাঁহার সহিত আপন দাসী বিল্হার বিবাহ দিলেন।
Cross references
এইরূপে কনান দেশে অব্রাম দশ বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারী আপন দাসী মিস্রীয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন।
তাহাতে তিনি অব্রাহামকে কহিলেন, তুমি ঐ দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও; কেননা আমার পুত্র ইস্হাকের সহিত ঐ দাসীপুত্র উত্তরাধিকারী হইবে না।
আর রূমা নামে তাঁহার উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সকলকে প্রসব করিল।
আর অব্রাহাম কটুরা নাম্নী আর এক স্ত্রীকে বিবাহ করেন।
কিন্তু আপন উপপত্নীদের সন্তানদিগকে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়া আপনার জীবদ্দশাতেই আপন পুত্র ইস্হাকের নিকট হইতে তাহাদিগকে পূর্ব্বদিকে, পূর্ব্বদেশে প্রেরণ করিলেন।
আর লাবন বিল্হা নাম্নী আপন দাসীকে রাহেলের দাসী বলিয়া তাঁহাকে দিলেন।
সকলের অগ্রে দুই দাসী ও তাহাদের সন্তানদিগকে, তৎপশ্চাৎ লেয়া ও তাঁহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোষেফকে রাখিলেন।
সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া আপন পিতার বিল্হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।
ইহারা সেই বিল্হার সন্তান, যাহাকে লাবন আপন কন্যা রাহেলকে দিয়াছিলেন। সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল; ইহারা সর্ব্বশুদ্ধ সাত প্রাণী।
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব; তাহাতে সে এই সূর্য্যের সাক্ষাতে তোমার স্ত্রীগণের সহিত শয়ন করিবে।