Home Bibles আদিপুস্তক 28:8 · বাংলা বাইবেল
আদিপুস্তক 28:8 · বাংলা বাইবেল

তখন এষৌ দেখিলেন যে, কনানীয় কন্যারা তাঁহার পিতা ইস্‌হাকের অসন্তোষপাত্রী;

Cross references

আদিপুস্তক 24:3

আমি তোমাকে স্বর্গ মর্ত্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোন কন্যা গ্রহণ করিবে না,

আদিপুস্তক 26:34

আর এষৌ চল্লিশ বৎসর বয়সে হিত্তীয় বেরির-যিহূদীৎ নাম্নী কন্যাকে এবং হিত্তীয় এলোনের বাসমৎ নাম্নী কন্যাকে বিবাহ করিলেন।

আদিপুস্তক 26:35

ইহারা ইস‌্হাকের ও রিবিকার মনের দুঃখদায়িকা হইল।

আদিপুস্তক 28:1

তখন ইস্‌হাক যাকোবকে ডাকিয়া আশীর্ব্বাদ করিলেন, এবং ইহা আজ্ঞা দিয়া তাঁহাকে কহিলেন, তুমি কনান দেশীয় কোন কন্যাকে বিবাহ করিও না।

১ শমূয়েল 8:6

কিন্তু, ‘আমাদের বিচার করিতে আমাদিগকে এক জন রাজা দিউন;’ তাঁহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল; তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন।

Interlinear

Choose Theme