Home Bibles আদিপুস্তক 28:21 · বাংলা বাইবেল
আদিপুস্তক 28:21 · বাংলা বাইবেল

আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরিয়া আসিতে পাই, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন,

Cross references

যাত্রাপুস্তক 15:2

সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁহার প্রশংসা করিব; আমার পৈতৃক ঈশ্বর, আমি তাঁহার প্রতিষ্ঠা করিব।

দ্বিতীয় বিবরণ 26:17

অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাঁহার পথে চলিবে, তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা ও তাঁহার শাসন সকল পালন করিবে, এবং তাঁহার রবে কর্ণপাত করিবে।

বিচারকগণ 11:31

তবে অম্মোন-সন্তানগণের নিকট হইতে যখন আমি কুশলে ফিরিয়া আসিব, তখন যে কিছু আমার গৃহের কবাট হইতে নির্গত হইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবে, তাহা নিশ্চয় সদাপ্রভুরই হইবে, আর আমি তাহা হোমবলিরূপে উৎসর্গ করিব।

২ শমূয়েল 15:8

কেননা আপনার দাস আমি যখন অরামস্থ গশূরে অবস্থিতি করিতেছিলাম, তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরাইয়া আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করিব।

২ শমূয়েল 19:24

পরে শৌলের পৌত্র মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করিতে নামিয়া আসিলেন; রাজার প্রস্থান দিনাবধি কুশলে প্রত্যাগমন দিন পর্য্যন্ত তিনি আপন পায়ের প্রতি যত্ন করেন নাই, দাড়ি পরিষ্কার করেন নাই, ও বস্ত্র ধৌত করান নাই।

২ শমূয়েল 19:30

তখন মফীবোশৎ রাজাকে কহিলেন, সে সমস্তই গ্রহণ করুক, কারণ আমার প্রভু মহারাজ কুশলে আপন বাটীতে ফিরিয়া আসিয়াছেন।

২ রাজাবলি 5:17

পরে নামান কহিলেন, তাহা যদি না হয়, তবে বিনয় করি, দুইটী অশ্বতরের ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দেওয়া হউক; কেননা অদ্যাবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতিরেকে অন্য দেবতার উদ্দেশে হোম কিম্বা বলিদান আর করিবে না।

১ ইতিহাস 4:10

আর যাবেষ ইস্রায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্ব্বাদ কর, আমার অধিকার বৃদ্ধি কর, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা কর। তাহাতে ঈশ্বর তাঁহার যাচিত বিষয় দান করিলেন।

Interlinear

Choose Theme