Home Bibles আদিপুস্তক 26:18 · বাংলা বাইবেল
আদিপুস্তক 26:18 · বাংলা বাইবেল

আর ইস্‌হাক আপনার পিতা অব্রাহামের সময়ে খনিত কূপ সকল আবার খুঁড়িলেন; কারণ অব্রাহামের মৃত্যুর পরে পলেষ্টীয়েরা সে সকল বুজাইয়া ফেলিয়াছিল; আর তাঁহার পিতা সেই সকলের যে যে নাম রাখিয়াছিলেন, তিনিও সেই সেই নাম রাখিলেন!

Cross references

আদিপুস্তক 21:30

তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি, তাহার প্রমাণার্থে আমা হইতে এই সাত মেষবৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে।

আদিপুস্তক 21:31

এজন্য তিনি সেই স্থানের নাম বের‌্-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।

গণনা 32:38

ইলিয়ালী ও কিরিয়াথয়িম, এবং পরিবর্ত্তিতনামা নবো ও বাল্‌-মিয়োন, এবং সিব্‌মা, এই সকল নগর নির্ম্মাণ করিয়া আপনাদের নির্ম্মিত নগরগুলির অন্য নাম রাখিল।

গীতসংহিতা 16:4

যাহারা অন্য [দেবতাকে] উপহার দেয়, তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে; রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না।

হোশেয় 2:17

কারণ আমি তাহার মুখ হইতে বালদেবগণের নাম সকল দূর করিব, তাহাদের নাম লইয়া তাহাদিগকে আর স্মরণ করা হইবে না।

জখরিয় 13:2

আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে ও অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব।

Interlinear

Choose Theme