আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি, ঐ রাঙ্গা, ঐ রাঙ্গা দ্বারা অামার উদর পূর্ণ কর। এই জন্য তাঁহার নাম ইদোম [রাঙ্গা] খ্যাত হইল।
Cross references
তিনি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এষৌকে বলিবে, আপনার দাস যাকোব আপনাকে জানাইলেন, আমি লাবনের কাছে প্রবাস করিতেছিলাম, এ পর্য্যন্ত অবস্থিতি করিয়াছি।
এষৌর অর্থাৎ ইদোমের বংশ-বৃত্তান্ত এই।
এইরূপে এষৌ সেয়ীর পর্ব্বতে বাস করিলেন; তিনিই ইদোম।
সেয়ীর পর্ব্বতস্থ ইদোমীয়দের পূর্ব্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।
ইহারা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান, ও ইহারা তাহাদের দলপতি।
দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্সর, দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। ইহাঁরা আপন আপন অধিকার দেশে, আপন আপন বসতিস্থান ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।
তখন ইদোমের দলপতিগণ বিহ্বল হইল; মোয়াবের মেড়ারা কম্পগ্রস্ত হইল; কনান-নিবাসী সকলে গলিয়া গেল।
পরে মোশি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়া পাঠাইলেন, তোমার ভ্রাতা ইস্রায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে, তাহা তুমি জ্ঞাত আছ।
তুমি ইদোমীয়কে ঘৃণা করিবে না, কেননা সে তোমার ভ্রাতা; মিস্রীয়কে ঘৃণা করিবে না, কেননা তুমি তাহার দেশে প্রবাসী ছিলে।
তাঁহার সময়ে ইদোম যিহূদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে এক জনকে রাজা করিল।
ওবদিয়ের দর্শন। প্রভু সদাপ্রভু ইদোমের বিষয়ে এই কথা কহেন। আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্ত্তা শুনিয়াছি, এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে; তোমরা উঠ, চল, আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই।