Home Bibles আদিপুস্তক 25:12 · বাংলা বাইবেল
আদিপুস্তক 25:12 · বাংলা বাইবেল

অব্রাহামের পুত্র ইশ্মায়েলের বংশবৃত্তান্ত এই। সারার দাসী মিস্রীয়া হাগার অব্রাহামের জন্য তাঁহাকে প্রসব করিয়াছিল।

Cross references

আদিপুস্তক 16:10

সদাপ্রভুর দূত তাহাকে আরও বলিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে, বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে।

আদিপুস্তক 16:15

পরে হাগার অব্রামের নিমিত্তে পুত্র প্রসব করিল; আর অব্রাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইশ্মায়েল রাখিলেন।

আদিপুস্তক 17:20

আর ইশ্মায়েলের বিষয়েও তোমার প্রার্থনা শুনিলাম; দেখ, আমি তাহাকে আশীর্ব্বাদ করিলাম, এবং তাহাকে ফলবান্ করিয়া তাহার অতিশয় বংশবৃদ্ধি করিব; তাহা হইতে দ্বাদশ রাজা উৎপন্ন হইবে, ও আমি তাহাকে বড় জাতি করিব।

আদিপুস্তক 21:13

আর ঐ দাসীপুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়।

বিচারকগণ 8:24

আর গিদিয়োন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটী নিবেদন করি, তোমরা প্রত্যেক জন আপন আপন লুটিত কর্ণকুণ্ডল আমাকে দেও; কেননা শত্রুরা ইশ্মায়েলীয়, এই জন্য তাহাদের সুবর্ণ কর্ণকুণ্ডল ছিল। তাহারা উত্তর করিল, অবশ্য দিব;

১ ইতিহাস 1:28

অব্রাহামের পুত্র ইস্‌হাক ও ইশ্মায়েল।

১ ইতিহাস 1:29

তাঁহাদের বংশাবলি এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

গীতসংহিতা 83:6

ইদোমের তাম্বু সকল ও ইশ্মায়েলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ,

Interlinear

Choose Theme