Home Bibles ☰ Books আদিপুস্তক 24:31 · বাংলা বাইবেল
আদিপুস্তক 24:31 · বাংলা বাইবেল

আর লাবণ কহিলেন, হে সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্র, আইসুন, কেন বাহিরে দাঁড়াইয়া আছেন? আমি ত ঘর এবং উষ্ট্রদের জন্যও স্থান প্রস্তুত করিয়াছি।

Cross references

আদিপুস্তক 26:29

আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই, ও আপনার মঙ্গল ব্যতিরেকে আর কিছুই করি নাই, বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রূপ আপনিও আমাদের উপর হিংসা করিবেন না; আপনিই এখন সদাপ্রভুর আশীর্ব্বাদের পাত্র।

বিচারকগণ 17:2

সে আপন মাতাকে কহিল, যে এগার শত রৌপ্য মুদ্রা তোমার নিকট হইতে চুরি গিয়াছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়াছিলে ও আমার কাণে তুলিয়াছিলে, দেখ, সেই রৌপ্য আমার কাছে, আমিই তাহা লইয়াছিলাম। তাহার মাতা কহিল, বৎস, তুমি সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্র হও।

রূথ 3:10

তিনি কহিলেন, অয়ি বৎসে, তুমি সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্রী, কেননা ধনবান কি দরিদ্র কোন যুবা পুরুষের অনুগামিনী না হওয়াতে তুমি প্রথমাপেক্ষা শেষে অধিক সুশীলতা দেখাইলে।

গীতসংহিতা 115:15

তোমরা সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্র, তিনি স্বর্গের ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।

হিতোপদেশ 17:8

গ্রাহকের দৃষ্টিতে দান বহুমূল্য মণির ন্যায়; তাহা যে দিকে ফিরে, সেই দিকে কৃতকার্য্য হয়।

হিতোপদেশ 18:16

মানুষের উপহার তাহার জন্য পথ করে, বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে।

Interlinear

Choose Theme