Home Bibles আদিপুস্তক 19:18 · বাংলা বাইবেল
আদিপুস্তক 19:18 · বাংলা বাইবেল

তাহাতে লোট তাঁহাদিগকে কহিলেন, হে আমার প্রভো, এমন না হউক।

Cross references

আদিপুস্তক 32:26

পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়, কেননা প্রভাত হইল। যাকোব কহিলেন, আপনি আমাকে আশীর্ব্বাদ না করিলে আপনাকে ছাড়িব না।

২ রাজাবলি 5:11

তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন, আর কহিলেন, দেখ, আমি ভাবিয়াছিলাম, তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন, এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন, আর কুষ্ঠ-স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠীকে উদ্ধার করিবেন।

যিশাইয় 45:11

সদাপ্রভু, ইস্রায়েলের পবিত্রতম ও তাহার নির্ম্মাতা, এই কথা কহেন, তোমরা আগামী ঘটনা সকলের বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর; আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্য্যের বিষয়ে আমাকে আদেশ দেও।

যোহন 13:6

এইরূপে তিনি শিমোন পিতরের নিকটে আসিলেন। পিতর তাঁহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন?

প্রেরিতদের কার্য 9:13

অননিয় উত্তর করিলেন, প্রভু, আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি, সে যিরূশালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে;

প্রেরিতদের কার্য 10:14

কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হউক; আমি কখনও কোন অপবিত্র কিম্বা অশুচি দ্রব্য ভোজন করি নাই।

Interlinear

Choose Theme