এবং সকল সম্পত্তি, আর আপন জ্ঞাতি লোট ও তাঁহার সম্পত্তি এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন।
Cross references
আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, এবং তোমাকে আশীর্ব্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্ব্বাদের আকর হইবে।
আর শত্রুরা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লইয়া প্রস্থান করিলেন।
পরে যোষেফ আপন পিতার কবর দিতে যাত্রা করিলেন; আর ফরৌণের দাসগণ সকলে—তাঁহার গৃহের প্রাচীনগণ ও মিসর দেশের প্রাচীনেরা সকলে—
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করিলেন, ঐ সৈন্যদলের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব? তিনি তাঁহাকে কহিলেন, তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাও, নিশ্চয়ই তাহাদের লাগাল পাইবে, ও সকলকে উদ্ধার করিবে।
আর অমালেকীয়েরা যাহা কিছু লইয়া গিয়াছিল, দায়ূদ সে সমস্ত উদ্ধার করিলেন, বিশেষতঃ দায়ূদ আপনার দুই স্ত্রীকেও মুক্ত করিলেন।
তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য-সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুরই ত্রুটি হইল না; দায়ূদ সমস্তই ফিরাইয়া আনিলেন।
কে পূর্ব্বদিক হইতে এক জনকে উত্তেজিত করিল? তিনি ধর্ম্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্ত্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধূলির ন্যায় তাহার খড়্গের সম্মুখে দিবেন, চালিত নাড়ার ন্যায় তাহার ধনুকের সম্মুখে দিবেন।